ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে

ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে

Biman Mondal   | ANI
Published : Aug 25, 2026, 11:07 PM IST

ভিক্ষা করেই চলত সংসার। পরনে ছেঁড়া পোশাক, মানুষের কাছে হাত পেতে দিন কাটাতেন ৬৮ বছরের বৃদ্ধা নূর। কিন্তু তাঁর মৃত্যুর পর ভাঙাচোরা এক কামরার ঘরে ঢুকতেই চক্ষু কপালে প্রতিবেশীদের!

কর্ণাটকের মান্ডিয়া জেলার এই ঘটনায় বৃদ্ধার ঘর থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা খুচরো পয়সা এবং বান্ডিল বান্ডিল নগদ টাকা। যাঁকে প্রতিদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে দেখা যেত, তাঁর ঘরেই কীভাবে জমল এত বিপুল অর্থ? কোথা থেকেই বা এল এই টাকা? সেই প্রশ্নেই এখন তুমুল চর্চা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ভিক্ষা করে দিন কাটাতেন ওই বৃদ্ধা। বাইরে থেকে তাঁর জীবনযাপন দেখে বোঝার উপায় ছিল না, ঘরের ভিতরে এত টাকা জমিয়ে রেখেছিলেন তিনি।
ঘর পরিষ্কার করতে গিয়েই একের পর এক বস্তা ভর্তি কয়েন ও নগদ টাকার সন্ধান মেলে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিখারির ঘরে এত টাকা কীভাবে এল? বৃদ্ধার গোপন সঞ্চয়ের রহস্য কী? বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও।

05:22Manipur Protest: মশাল হাতে হাজার হাজার মহিলার বিক্ষোভের আগুন ইম্ফলে, পিছনে কী কারণ?
08:55CJP Bengal: ককরোচ জনতা পার্টি কর্মীর বাবাকে কেন পিটিয়ে খুন? দেখে নেওয়ার হুঁশিয়ারি সৌরভের! কী বললেন মুখ্যমন্ত্রী?
21:22Independence Day: দুর্ধর্ষ BSF, সীমান্তে দেশপ্রেমের ঢেউ! কী হল আটারি-ওয়াঘায়?
08:43Vande Mataram Row: 'বন্দে মাতরম' থামাতে চেয়েছিলেন সনিয়া? বিজেপির বিস্ফোরক অভিযোগ!
04:56ভারতকে বিশ্বসেরা হতে বাধা দিচ্ছে বড় অপশক্তি! তারা কারা? বিস্ফোরক মোহন ভাগবত
09:15২০৪৭ এর মধ্যে ভারত পুরোপুরি আত্মনির্ভর হয়ে যাবে, স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদীর
08:18'স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরম বাজল'- প্রধানমন্ত্রী মোদী
05:11Yogi Adityanath: "হিন্দুদের ওপর অত্যাচারে সেদিনও ওরা চুপ ছিল", বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ
07:43Jharkhand : ঝাড়খণ্ডের Student Protest দাবানলে পরিণত, বিধানসভার সামনে অবস্থানে ছাত্ররা
Read more