
Sonam Raghuvanshi Arrested : ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর রহস্যজনক মৃত্যু এখন এক ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসেবে প্রকাশ্যে এসেছে। হানিমুনে মেঘালয়ে গিয়ে নিখোঁজ হন রাজা ও তাঁর স্ত্রী সোনম রঘুবংশী।
Sonam Raghuvanshi Arrested : ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর রহস্যজনক মৃত্যু এখন এক ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসেবে প্রকাশ্যে এসেছে। হানিমুনে মেঘালয়ে গিয়ে নিখোঁজ হন রাজা ও তাঁর স্ত্রী সোনম রঘুবংশী। ২ জুন মেঘালয়ের এক দুর্গম খাদে রাজার পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন সোনম, তবে তিনি নিজেই ফোন করেছিলেন নিজের পরিবারকে। সেই সূত্র ধরেই ইন্দোর পুলিশ খবর পেয়ে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে তাঁকে গ্রেফতার করে।