Summer Vacation: আজ থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, শুরু হল গরমের ছুটি, চলবে কতদিন?

Published : Apr 20, 2026, 09:55 AM IST

তীব্র তাপপ্রবাহের কারণে ছত্তিশগড় ও ওড়িশার মতো রাজ্যগুলিতে স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে। উত্তরাখন্ডের মতো কিছু রাজ্য জল পানের জন্য 'ওয়াটার বেল'-এর মতো ব্যবস্থা নিয়েছে। তবে, পশ্চিমবঙ্গে এখনও গরমের ছুটির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

PREV
17

ক্রমে বেড়ে চলেছে গরমের পারদ। এই তীব্র গরমে ছোট থেকে বড় সকলের হাঁসফাঁস অবস্থা। অনেকে আবার গরমে অসুস্থ বোধ করছেন। এই গরমে বাচ্চাদের স্কুল পাঠানো নিয়ে চিন্তায় অভিভাবকেরা। বাচ্চাদের কথা চিন্তা করে জারি হল গরমের ছুটি।

27

আজ ২০ এপ্রিল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো। ছুটি চলবে ১৫ জুন পর্যন্ত। এই নির্দেশটি সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি, বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। শিক্ষক-শিক্ষিকারা এই নির্দেশের আওতামুক্ত।

37

এই নির্দেশ জারি হয়েছে ছত্তিশগড় স্কুল শিক্ষা দফতরে। আজ থেকে বন্ধ হচ্ছে সমস্ত স্কুল। এই নির্দেশটি সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি, বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে সব প্রযোজ্য।

47

তেমনই ওড়িশার বোলাঙ্গিরে ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। প্রচন্ড তাপপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।

57

এদিকে উত্তরাখন্ডে চালু হয়েছে ওয়াটার বেল। জল পানের জন্য বাচ্চাদের বারে বারে বিরতি দেওয়া হচ্ছে। এখই নিয়ম জারি আছে তেলেঙ্গানাতেও।

67

তবে, পশ্চিমবঙ্গের এখনও জারি হয়নি গরমের ছুটি। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ছুটি। তবে এখনও সে প্রসঙ্গে নিশ্চিত খবর মেলেনি। এদিকে এপ্রিলের শেষ সপ্তাহে ভোট। তাই অনেকের আশা এই ভোটের আগেই শুরু হবে ছুটি। কিন্তু, এখন ঘোষণার অপেক্ষা।

77

এদিকে আজ কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাতেই রয়েছে তীব্র গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি। এই গরমে খোলা আছে রাজ্যের সমস্ত স্কুল।

Read more Photos on
click me!

Recommended Stories