Summer Vacation: ২০ এপ্রিল থেকে বন্ধ থাকবে সমস্ত স্কুল, এগিয়ে এল গরমের ছুটি, নোটিশ শিক্ষা দফতরের

Published : Apr 18, 2026, 12:56 PM IST

তীব্র তাপপ্রবাহের কারণে ছত্তিশগড় সরকার ২০ এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছে। উত্তরাখণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানার মতো অন্যান্য রাজ্যও শিক্ষার্থীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলার স্কুলগুলির এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

PREV
16

ক্রমে বেড়ে চলেছে গরমের দাবদাহ। এপ্রিলের মাঝ থেকেই চরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিন কাটছে সকলের। গরমে বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। এমন পরিবেশে বাচ্চাকে স্কুলে পাঠানো নিয়ে চিন্তায় ভুগছেন অভিভাবকেরা।

26

বাচ্চাদের কথা মাথায় রেখে এগিয়ে এল গরমের ছুটি। শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে, গ্রীষ্মকালীন ছুটি এখন ২০ এপ্রিল থেকে শুরু হবে। তা চলে ১৫ জুন পর্যন্ত চলবে। এই নির্দেশটি সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি এবং বেসরকারি সাহায্যহীন স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে, শিক্ষক-শিক্ষিকারা এই নির্দেশের আওতামুক্ত। এই নির্দেশ জারি করেছে ছত্তিশগড় স্কুল শিক্ষা দপ্তর।

36

উত্তরাখণ্ডে চালু হয়েছে ওয়াটার বেল। সেখানের সব স্কুলে জল খাওয়ার জন্য আলাদা করে বিরতির সময় নির্দেশ করা হয়েছে। উদ্দেশ্য শিক্ষার্থীরা যাতে সারাদিন ধরে পর্যাপ্ত জল পান করে।

46

তেমনই ওড়িশার বোলাঙ্গিরে ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রচন্ড তাপপ্রবাহের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর।

56

তেলেঙ্গানাতেও তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে খোলা আকাশের নীচে ক্লাস নেওয়া থেকে বিরত রাখা হয়েছে। শিক্ষার্থীরা য়াতে সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তেমনই স্কুলে বাচ্চাদের জল খাওয়ার জন্য বারে বারে বিরতি দেওয়া হচ্ছে।

66

এদিকে এখনও কোনও খবর নেই বাংলার স্কুলগুলোর গরমের ছুটি প্রসঙ্গে। তবে অনেকেই আশা করছেন এপ্রিলের শেষে ঘোষণা হতে পারে গরমের ছুটির।

Read more Photos on
click me!

Recommended Stories