Supreme Court: অ্যাসিড হামলার শিকার ব্যক্তিদের সরকারি চাকরির নির্দেশ সুপ্রিম কোর্টের

Published : Mar 09, 2026, 05:25 PM ISTUpdated : Mar 09, 2026, 05:37 PM IST
supreme court

সংক্ষিপ্ত

Acid Attack Survivors: সারা দেশেই অ্যাসিড হামলার ঘটনা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিড হামলার শিকার হন মহিলারা। তাঁদের সহায়তা এবং সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারগুলিকে উদ্যোগ নিতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সব রাজ্যকেই শীর্ষ আদালতের এই নির্দেশ পালন করতে হবে।

DID YOU KNOW ?
অ্যাসিড হামলা
যদি কেউ অ্যাসিড হামলা চালায়, তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Supreme Court: যাঁরা অ্যাসিড হামলার শিকার (Acid Attack Survivors) হয়েছেন, তাঁদের সবাইকেই সরকারি চাকরি দিতে হবে। এ বিষয়ে সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নীতি তৈরি করতে হবে। সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরও বলেছে, যদি অ্যাসিড হামলার শিকার হওয়া কোনও ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না হয়, তাহলে সমতুল্য ভাতা দিতে হবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant) ও বিচারপতি জয়মাল্য বাগচীর (Justice Joymalya Bagchi) বেঞ্চ বলেছে, ‘অ্যাসিড হামলার শিকার হওয়া ব্যক্তিদের সরকারি দফতর বা সংস্থায় কেন চাকরির ব্যবস্থা করা হয়নি, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এর কারণ দর্শাতে হবে। অ্যাসিড হামলার শিকার হওয়া ব্যক্তিদের যাতায়াতের সমস্যার কারণে যদি সরকারি চাকরি দেওয়া সম্ভব না হয়, তাহলে রাজ্য সরকারগুলিকে এমন নীতি নিতে হবে যাতে তাঁদের সরকারি চাকরির সমতুল্য ভাতা দেওয়া যায়।’

অ্যাসিড হামলা রুখতে কড়া ব্যবস্থার নির্দেশ

কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছে, অ্যাসিড হামলার ক্ষেত্রে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অ্যাসিড হামলার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি নিলামে তুলে হামলার শিকার হওয়া ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। অ্যাসিড হামলার শিকার হওয়া শাহিন মালিক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর উপর হামলায় অভিযুক্ত ব্যক্তি নিম্ন আদালত থেকে বেকসুর খালাস পেয়েছে। সেই রায় খতিয়ে দেখার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন শাহিন। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

খোলাবাজারে অ্যাসিড বিক্রি বন্ধ হবে?

খোলাবাজারে অ্যাসিড বিক্রি বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থার নীতি দীর্ঘদিন ধরেই রয়েছে। কিন্তু তারপরেও হামলাকারীদের হাতে পৌঁছে যাচ্ছে অ্যাসিড। এটা রোখা সম্ভব না হলে কোনওভাবেই অ্যাসিড হামলা বন্ধ করা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দেশে অ্যাসিড হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনাই লক্ষ্য।
অ্যাসিড হামলার ঘটনা রোখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Read more Articles on
click me!

Recommended Stories

Sharjeel Imam Bail: ১০ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লি হিংসায় অভিযুক্ত শারজিল ইমাম
পশ্চিম এশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, জয়শঙ্করের সঙ্গে আলোচনায় ডোভাল আর CDS