SIR নিয়ে রাহুলদের মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের, আপত্তি ১ আবেদনকারীকে নিয়ে

Saborni Mitra   | ANI
Published : Oct 15, 2026, 03:02 PM IST
Rahul priyanka gandhi protestSupreme Court Issues Notice To Election Commission On INDIA Bloc Plea Over Voter Deletion

সংক্ষিপ্ত

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের নেতারা। সেই মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। বৃহস্পতিবার সেই মামলায় জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং অন্যান্যদের নোটিশ পাঠাল শীর্ষ আদালত। এই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশীর কাছে জবাব তলব করেছে আদালত।

একজন আবেদনকারীকে নিয়ে সমস্যা

তবে এই মামলায় ১৩ জন আবেদনকারীর মধ্যে একজনের আচরণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি নোটিশ জারির সময় স্পষ্ট বলেন, "পরবর্তী শুনানির দিন আমরা একজন আবেদনকারীর কাছে তাঁর আচরণ নিয়ে জবাব চাইব।" এর আগে গত ১২ অক্টোবর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের অন্যান্য নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশনের স্পেশাল ইনভেনসিস রিভিশন বা এসআইআর (SIR) পদ্ধতি নিয়েই মূলত প্রশ্ন তোলা হয়েছে এই পিটিশনে।

আবেদনকারী কারা?

আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব, এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে এবং শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। গত ১২ অক্টোবর এই পিটিশনটি (W.P.(C) No. 001351/2026) দায়ের করা হয়। এরপর কিছু পদ্ধতিগত ত্রুটি শুধরে নেওয়ার পর ১৩ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে তা নথিভুক্ত হয়। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ, নির্বাচন কমিশন সংক্রান্ত ২০২৩ সালের আইন এবং 'টি.এন. সেশন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া' মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে কমিশনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে।

বিরোধীদের দাবি

বিরোধী নেতাদের মূল দাবি, আগাম নোটিশ এবং শুনানির সুযোগ না দিয়ে কোনও ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না দেওয়া হয়। পাশাপাশি, যাঁদের নাম বাদ পড়েছে, বুথভিত্তিক সেই তালিকা প্রকাশেরও দাবি জানানো হয়েছে। কেন নাম বাদ গেল এবং তাঁদের বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আনার আর্জি রয়েছে এই পিটিশনে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শাশুড়িকে নিয়ে বাঙালি মিষ্টিতে মজলেন ঋষি সুনাক, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পছন্দের মিষ্টি কোনটি জানুন
Balen Shah: চিন নয়, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ভারতে আসছেন বালেন শাহ