বিলকিস বানো মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! যাবজ্জীবন সাজা স্থগিত, জামিন পেলেন ২ দোষী

Published : Nov 16, 2026, 04:28 PM IST
Supreme Court suspended life sentences of two convicts in Bilkis Bano gangrape and murder case and gran bail

সংক্ষিপ্ত

২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে খুনের ঘটনায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই ব্যক্তির সাজা আপাতত স্থগিত করে তাঁদের জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। আদালতের এই নির্দেশ ঘিরে নতুন করে আলোচনায় বিলকিস বানো মামলা।

২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে খুনের ঘটনায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই ব্যক্তির সাজা আপাতত স্থগিত করে তাঁদের জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। আদালতের এই নির্দেশ ঘিরে নতুন করে আলোচনায় বিলকিস বানো মামলা। জামিন পাওয়া দুই দণ্ডিতের নাম বিপিনচন্দ্র কানাইয়ালাল জোশী এবং প্রদীপ রামনলাল মোঢিয়া। তাঁদের দু'জনেরই ১৭ বছরের বেশি সময় কারাবাস হয়েছে বলে উল্লেখ করেছে আদালত।

কেন জামিন দিল সুপ্রিম কোর্ট?

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ ২৮ অক্টোবর এই নির্দেশ দিয়েছিল। ১৬ নভেম্বর সেই নির্দেশ প্রকাশ্যে আসে। আদালত জানিয়েছে, দুই আবেদনকারী ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার। পাশাপাশি, তাঁদের আপিলে তথ্যগত এবং আইনি একাধিক বিষয় বিবেচনার প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলি বিবেচনা করেই দুই দণ্ডিতের যাবজ্জীবন সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেছে আদালত। সংশ্লিষ্ট ট্রায়াল কোর্ট জামিনের শর্ত নির্ধারণ করবে।

জামিনের বিরোধিতা করেছিল সরকার

দুই দণ্ডিতের হয়ে আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতে সওয়াল করেন। তাঁর বক্তব্য ছিল, দুই ব্যক্তিই ১৭ বছরের বেশি সময় জেলে রয়েছেন। তাঁদের মধ্যে একজনের নাম প্রাথমিক এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাঁকে মামলায় যুক্ত করা হয় বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা ঠাকরে। তাঁর বক্তব্য ছিল, অপরাধের গুরুত্ব বিবেচনা করে নিম্ন আদালত এবং হাইকোর্ট সমস্ত প্রাসঙ্গিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই সাজা দিয়েছিল।

কী হয়েছিল বিলকিস বানো মামলায়?

২০০২ সালের ফেব্রুয়ারিতে গোধরায় ট্রেনে আগুন লাগার ঘটনার পর গুজরাতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। সেই সময় ২১ বছর বয়সি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। তাঁর পরিবারের সাত সদস্যকে খুন করা হয়েছিল। নিহতদের মধ্যে ছিল তাঁর তিন বছরের শিশুকন্যাও। এই ঘটনায় মোট ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২২ সালের ১৫ অগস্ট গুজরাত সরকার সাজা মকুব করে ওই ১১ জনকে মুক্তি দিয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়।

২০২৪ সালের ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের সাজা মকুবের সিদ্ধান্ত বাতিল করে দেয়। আদালত জানায়, মামলাটি মহারাষ্ট্রে স্থানান্তরিত হওয়ায় সাজা মকুবের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গুজরাত সরকারের ছিল না। তবে এবারের নির্দেশে দুই দণ্ডিতের সাজা চূড়ান্তভাবে বাতিল হয়নি। তাঁদের সাজা স্থগিত রেখে জামিন দেওয়া হয়েছে। মূল দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁদের আপিলের শুনানি এখনও বাকি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Train Fare Concession: ছাত্র-ছাত্রীদের জন্য ট্রেনে ৫০% থেকে ৭৫% পর্যন্ত ছাড়! কারা পাবেন এই সুবিধা?
Cross Border Love: সীমানা ছাড়িয়ে প্রেম! ভিয়েতনামের শিক্ষিকাকে হিন্দু মতে বিয়ে করলেন তামিলনাড়ুর পাইলট