Tatkal Ticket Rules: ১ অগস্ট থেকে বদলে যাচ্ছে তৎকাল টিকিট কাটার নিয়ম! জানুন নতুন পদ্ধতি

Published : Jul 28, 2026, 08:28 AM IST

Tatkal Ticket Rules: তৎকাল টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘ লাইন এবং ভিড়ের সমস্যা কমাতে ভারতীয় রেল এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। পশ্চিম মধ্য রেলওয়ে (WCR) জোনে এই নতুন টোকেন ব্যবস্থা চালু হচ্ছে। আগামী ১ অগস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

PREV
14
রেল টিকিট
নতুন নিয়ম অনুযায়ী, এসি ক্লাসের জন্য সকাল ৮:৩০ থেকে ৯:০০ এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ৯:০০ থেকে ৯:৩০ পর্যন্ত টোকেন দেওয়া হবে। তবে টিকিট বুকিংয়ের সময় অপরিবর্তিত থাকছে। এসি ক্লাসের বুকিং সকাল ১০টা এবং নন-এসির বুকিং সকাল ১১টা থেকেই শুরু হবে।
24
১ অগস্ট থেকে পরিবর্তন
টোকেন পেয়ে গেলে আর লাইনে দাঁড়াতে হবে না। প্রতিটি কাউন্টারে এসি ক্লাসের জন্য ১০টি এবং নন-এসি ক্লাসের জন্য ১৫টি টোকেন দেওয়া হবে। টোকেনধারীদের টিকিট দেওয়া শেষ হলে বাকিদের 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে টিকিট দেওয়া হবে।
34
তৎকাল বুকিং
একটি জরুরি বিষয় হল, এই টোকেন হস্তান্তরযোগ্য নয়। যিনি টোকেন নেবেন, তাঁকেই টিকিট কাটতে হবে। সঙ্গে অবশ্যই একটি বৈধ সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ নিয়েছে রেল।
44
নতুন টোকেন ব্যবস্থা
আপাতত এই নতুন টোকেন ব্যবস্থা শুধুমাত্র পশ্চিম মধ্য রেলওয়ে (WCR) জোনের কাউন্টারগুলিতে চালু হচ্ছে। ভারতীয় রেলের অন্য কোনও জোনে এটি এখনও চালু হয়নি। তবে এই ব্যবস্থা সফল হলে, ভবিষ্যতে অন্যান্য জোনেও এটি চালু হতে পারে।
Read more Photos on
click me!

Recommended Stories