School Breakfast: ৯ ডিসেম্বর থেকে চালু হচ্ছে সেন্ট্রাল কিচেন, সব সরকারি স্কুলে দেওয়া হবে পুষ্টিকর প্রাতরাশ

Saborni Mitra   | ANI
Published : Oct 02, 2026, 06:25 PM IST
Telangana Govt Schools To Serve Nutritious Breakfast From Dec 9

সংক্ষিপ্ত

তেলেঙ্গানার সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য সুখবর। আগামী ৯ ডিসেম্বর থেকে রাজ্যের সব সেন্ট্রাল কিচেন চালু হচ্ছে। সেখান থেকেই পড়ুয়াদের জন্য আসবে পুষ্টিকর প্রাতরাশ।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর রাজ্যে একসঙ্গে সমস্ত সেন্ট্রাল কিচেনের উদ্বোধন হবে। তিনি আধিকারিকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সেন্ট্রাল কিচেনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, পড়ুয়ারা যাতে এই রান্নাঘরগুলো ঘুরে দেখতে পারে, সেই ব্যবস্থাও করতে হবে। প্রশাসন নিয়মিত নজরদারির জন্য সবকটি কিচেনকে কম্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে যুক্ত করবে।

স্কুল ছাত্রদের পুষ্ঠিকর প্রাতঃরাশ দেওয়ার প্রক্রিয়া

হরে কৃষ্ণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা শুক্রবার জুবিলি হিলসের বাসভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দুটি বেসরকারি সংস্থা সরকারি স্কুলের পড়ুয়াদের প্রাতরাশ দেওয়ার এই প্রকল্পে সাহায্য করতে এগিয়ে এসেছে। জুন্না সোলার সিস্টেমস প্রাইভেট লিমিটেড এবং চেইন ল্যাবস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হরে কৃষ্ণ ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি সই করে।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই অনুষ্ঠানে পড়ুয়াদের উন্নত মানের খাবার দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, এই প্রাতরাশ প্রকল্পের মূল লক্ষ্য হল পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া এবং তাদের নিয়মিত স্কুলে আসতে উৎসাহ দেওয়া। মুখ্যমন্ত্রী সরকারি স্কুলের পড়ুয়াদের ট্র্যাক রেকর্ড রাখারও পরামর্শ দিয়েছেন। এর ফলে শিক্ষকরা পড়ুয়াদের শারীরিক বৃদ্ধি এবং পড়াশোনার অগ্রগতির দিকে নিয়মিত নজর রাখতে পারবেন। তিনি পড়ুয়াদের দেওয়া খাবারে কতটা ক্যালরি থাকছে, তা মাপার জন্য একটি অ্যাপ তৈরির কথাও বলেছেন।

কী থাকবে ব্রেকফাস্টে?

মুখ্যমন্ত্রী আধিকারিকদের কাছে প্রাতরাশের মেনু নিয়ে খোঁজখবর নেন। তিনি স্থানীয় খাদ্যাভ্যাস অনুযায়ী প্রাতরাশ তৈরির পরামর্শ দিয়েছেন। যেহেতু স্কুলে প্রাতরাশ দেওয়ার এই প্রকল্প একটি দীর্ঘমেয়াদি কর্মসূচি, তাই প্রশাসনকে এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

ওই দুই সংস্থা নাগরকুরনুল এবং বিকারাবাদে আধুনিক সেন্ট্রালাইজড কমিউনিটি কিচেন তৈরির জন্য হাত মিলিয়েছে। জুন্না সোলার সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সিএমডি শেখর রেড্ডি এবং সিইও অনিল বাবু নাগরকুরনুলের কিচেনটির জন্য হরে কৃষ্ণ ফাউন্ডেশনের হাতে ৫.১৭ কোটি টাকার চেক তুলে দেন। অন্যদিকে, চেইন ল্যাবস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি সামান্থা ডে এবং ভাইস প্রেসিডেন্ট বি সন্তোষ কুমার বিকারাবাদে কিচেন তৈরির জন্য ফাউন্ডেশনকে ৪ কোটি টাকার চেক দিয়েছেন।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রাতরাশ প্রকল্পে অর্থ সাহায্যের জন্য এই সংস্থাগুলির প্রতিনিধিদের প্রশংসা করেছেন। মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি, রাজ্যসভার সাংসদ ভেম নরেন্দর রেড্ডি, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব শ্রীধর এবং হরে কৃষ্ণ ফাউন্ডেশনের প্রতিনিধি সত্য গৌর চন্দ্র দাস স্বামীজি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নাইটক্লাবে ভয়াবহ কাণ্ড, মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ বাউন্সারদের বিরুদ্ধে
Election Commission Protest: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দিল্লি-মুম্বই, কড়া হাতে মোকাবিলা পুলিশের