Telangana Municipal Election Results: তেলঙ্গানা পুরভোটের ফলে বড় চমক, চলছে গণনা, গড় ধরতে পারল কি কংগ্রেস! নাকি বিজেপির দারুণ ফল?

Published : Feb 13, 2026, 12:54 PM IST
Telangana Municipal Elections 2026

সংক্ষিপ্ত

Telangana Municipal Election Results: তেলঙ্গানায় পুরভোটের গণনা চলছে। দক্ষিণ ভারতের কংগ্রেস শাসিত এই রাজ্যে সাম্প্রতিককালে হাত-পদ্মের জোর লড়াই চলছে। তেলাঙ্গানায় মোট ১১৬টি পুরসভা ও ৭টি পুরনিগমে ভোটগ্রহণ হয়।

Telangana Municipal Election Results: তেলঙ্গানায় পুরভোটের গণনা চলছে। দক্ষিণ ভারতের কংগ্রেস শাসিত এই রাজ্যে সাম্প্রতিককালে হাত-পদ্মের জোর লড়াই চলছে। এরই মধ্যে সবার নজর রেভান্ত রেড্ডির রাজ্যের শহুরে ভোটারদের রায়ের দিকে। তেলাঙ্গানায় মোট ১১৬টি পুরসভা ও ৭টি পুরনিগমে ভোটগ্রহণ হয়। এখনও পর্যন্ত ৩০টি পুরসভার ফলাফল সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, কংগ্রেস (Congress) ২৪টি পুরসভা জিতে নিয়েছে, সেখানে কেসিরাও-য়ের বিআরএস (BRS) ৬টি পুরসভা দখল করেছে। এখনও পর্যন্ত বিজেপি কোনও পুরসভায় দখল করতে পারেনি। পাশাপাশি রাজ্যের আরও ১৬টি পুরসভা দখলের পথে কংগ্রেস, সেখানে ভারত রাষ্ট্রীয় সমিতি (BRS)-৬টি পুরসভা দখলের পথে। গণনার শুরু থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে। বেলা গড়াতে কংগ্রেসের বড় জয়ের ইঙ্গিত মিলছে। এখনও পর্যন্ত কংগ্রেস রাজ্যের ৮৭২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে, সেখানে কেসি রাওয়ের দল ১৩৮ ও বিজেপি ১৩৭টি-তে এগিয়ে।

কোন দল কতগুলি ওয়ার্ডে এগিয়ে

পাশাপাশি তেলঙ্গানার ৩৩টি জেলার বিভিন্ন পুরসভা মিলিয়ে ২ হাজার ৫৮২টি ওয়ার্ডে ভোট হয়েছে। তার মধ্যে কংগ্রেস ২৪০টি ওয়ার্ডে জয়লাভ করেছে, BRS জিতেছে ১৪০টি-তে,আর ৩৭টি ওয়ার্ডে জিতেছে বিজেপি। ফরওয়ার্ড ব্লক ৬টি, সিপিআইএম ১টি, আসাউদ্দিন ওয়েইসির মিম ১টি ওয়ার্ডে জয়লাভ করেছে। এ ছাড়া কংগ্রেস ৮৭২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। রাজ্যের বিরোধী দল ভারত রাষ্ট্রীয় সমিতি ১৩৮টি, বিজেপি ১৩৭টি ও অন্য়ান দলগুলি ১৩৯টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বেশিরভাগ জেলা থেকেই কংগ্রেস প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে। গত বুধবার তেলেঙ্গানার ১১৬টি পুরসভা ও ৭টি পুরনিগমে ভোটগ্রহণ হয়েছিল। রাজ্যের প্রায় ৩৮ লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানের হার ছিল ৭৩ শতাংশ।

২০২৩ সালে প্রথমবার তেলাঙ্গানায় সরকার গড়ে কংগ্রেস

প্রসঙ্গত,২০২৩ বিধানসভা নির্বাচনে ৬৪টি আসনে জিতে প্রথমবার তেলাঙ্গানায় ক্ষমতায় আসে কংগ্রেস। ৩৯টি আসনে জিতে প্রধান বিরোধী দল হয় বিআরএস। বিজেপি জিতেছিল ৮টি আসনে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্ষমতার জন্য ভারত ভাগের পরিকল্পনা রাহুলের? ফের নিশিকান্ত দুবের নিশানায় রাহুল গান্ধী
বাংলাদেশ নির্বাচন: ক্ষমতায় বিএনপি, বেশ চাপে পাকিস্তান! কতটা লাভ হবে ভারতের?