Thoothukudi Road Accident : বাইককে পিষে দিল গাড়ি! এরপরেও যেভাবে প্রাণে বাঁচলেন ব্যক্তি, ভাইরাল ভিডিয়ো

Published : Oct 11, 2026, 02:53 PM IST
Thoothukudi Road accident

সংক্ষিপ্ত

Thoothukudi Road Accident: একেই বোধহয় বলে, রাখে হরি মারে কে! একেবারে কপাল ছুঁয়ে চলে গেল মৃত্যু। চোখের পলকেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! রাস্তার ধারে বসেছিলেন এক ব্যক্তি। পাশে রাখা ছিল তাঁর মোটরবাইক। এরপর যা ঘটল চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

Thoothukudi Road Accident: একেই বোধহয় বলে, রাখে হরি মারে কে! একেবারে কপাল ছুঁয়ে চলে গেল মৃত্যু। চোখের পলকেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! রাস্তার ধারে বসেছিলেন এক ব্যক্তি। পাশে রাখা ছিল তাঁর মোটরবাইক। আচমকাই দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারল বাইকে। ধাক্কার জেরে বাইকটিকে টেনে নিয়ে গেল গাড়িটি। আর চালক? প্রাণ হাতে নিয়ে কোনও রকমে বেঁচে গেলেন তিনি! তামিলনাড়ুর থুথুকুডি এলাকার এই ঘটনার সিসিটিভি ভিডিয়ো ঘিরে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

ঠিক কী ঘটেছিল

ভাইরাল হওয়া রাতের ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তার ধারে বসে রয়েছেন হালকা নীল জামা পরা এক ব্যক্তি। মাথায় চেক কাপড় বাঁধা। তাঁর কাছেই রাখা রয়েছে একটি মোটরবাইক। আশপাশে কয়েক জনও দাঁড়িয়ে ছিলেন। কারও হাতে কাপ, কেউ আবার নিজেদের মধ্যে কথা বলছিলেন। সব কিছুই চলছিল স্বাভাবিক ছন্দে। আচমকাই একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে মোটরবাইকটিতে। ধাক্কার অভিঘাতে বাইকটিকে টেনে নিয়ে এগিয়ে যায় গাড়িটি। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। দুর্ঘটনার অভিঘাতে ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। তবে আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে যান তিনি। পরে তাঁকে উঠে দাঁড়াতেও দেখা যায় ভিডিয়োয়।

দেখুন ভাইরাল সেই ভিডিও

বাইক গেলেও প্রাণে বাঁচলেন ব্যক্তি!

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর আশপাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে আসেন। ওই ব্যক্তির সঙ্গে ঠিক কী ঘটেছে, তা বুঝে ওঠার আগেই রাস্তায় তৈরি হয় উত্তেজনা। বাইকটির ব্যাপক ক্ষতি হলেও ওই ব্যক্তি প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন নেটাগরিকদের একাংশ। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তের অসতর্কতা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, তা আরও এক বার মনে করিয়ে দিল এই ঘটনা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jantar Mantar Protest: রবিবারও লাগাতার আন্দোলন দিল্লিতে! হুঁশিয়ারি দিলেন অভিজিৎ ডিপকে, মাকে ধাক্কা মেরে পুলিশ ঢোকার অভিযোগ তুললেন রাঠি
CJP Leaders Released: এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপি নেতারা! কী কী মানার আদেশ দেওয়া হয়েছে?