
Shiv Sena Eknath Shinde: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের একবার নয়া সমীকরণ। দল ভাঙল উদ্ধব ঠাকরের (Uddhav vs Shinde political battle)। তাঁর নেতৃত্বাধীন শিবসেনা তথা ইউবিটি পার্টির ৯ জন লোকসভার সাংসদ ছিলেন। এবার রইলেন মাত্র তিনজন (Shiv Sena split news)।
কারণ, বাকি ৬ জন সাংসদ সোমবার, আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দল শিবসেনায়। আরা নিজেদেরকে ‘প্রকৃত শিবসেনা' বলে দাবি করে। সোমবার, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুম্বইতে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানেই নতুন দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তারা।
অন্যদিকে, এই ৬ সাংসদকে স্বাগত জানিয়ে একনাথ শিন্ডে বলেন, “আমাদের দলে ৬টি বাঘ এসেছে। আর তারা সবাই এখন প্রকৃত শিবসেনা পরিবারে যোগ দিলেন। আমি তাদের প্রত্যেককে প্রকৃত শিবসেনা পরিবারে স্বাগত জানাচ্ছি।”
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল ছেড়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দল শিবসেনায় যোগ দিলেন হিঙ্গোলির সাংসদ নাগেশ পাতিল আশিতকর, যবতমল-ওয়াসিমের সাংসদ সঞ্জয় দেশমুখ, পরভণীর এমপি সঞ্জয় যাদব, মুম্বই উত্তর-পূর্বের সাংসদ সঞ্জয় দিনা পাতিল, ওসমানাবাদের সাংসদ ওমপ্রকাশ রাজে নিম্বলকর এবং শিরডির এমপি ভাউসাহেব ওয়াকচুরে।
সমগ্র মহারাষ্ট্রের উন্নয়নের স্বার্থেই তারা এবার প্রকৃত শিবসেনায় যোগ দিলেন বলে জানিয়েছেন সবাই। প্রসঙ্গত, গত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের পার্টি মোট ৯টি আসনে এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দল শিবসেনা মোট ৭টি আসনে জয়লাভ করে।
তবে এবার যেহেতু উদ্ধবের দল থেকে ৬ জন সাংসদ শিন্ডের দলে যোগ দিলেন, তাই ইউবিটি-র শক্তি কমে হল তিন এবং শিন্ডে ব্রিগেডের শক্তি বৃদ্ধি পেয়ে হল ১৩। অপরদিকে, উদ্ধবের সঙ্গে রইলেন অরবিন্দ সবন্ত, অনিল দেশাই এবং রাজাভাউ ওয়াজ়ে। সোমবার একনাথ শিন্ডে জানান " ঠিক ৪ বছর আগে, ২০২২ সালের ২২ জুন, আমরা শিবসেনার ভিতরে প্রথম বিদ্রোহ করেছিলাম। তখন আমাদের সঙ্গে ৪০ জন বিধায়ক ছিলেন। আর এখন আমরা শুধু চার নয়, পুরো ছক্কা মেরেছি। এটাই হল আমাদের ছক্কা।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।