Bulldozer Action : ফের অ্যাকশনে যোগীর বুলডোজার, সম্ভলে অবৈধ মাদ্রাসা সাফ, দেখুন

Bulldozer Action : ফের অ্যাকশনে যোগীর বুলডোজার, সম্ভলে অবৈধ মাদ্রাসা সাফ, দেখুন

Arup Dey   | ANI
Published : Jan 04, 2026, 09:02 PM IST

Bulldozer Action : উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মাদ্রাসা উচ্ছেদে চলল প্রশাসনের বুলডোজার। রবিবার বিশাল পুলিশ মোতায়েন করে চলল এই ভাঙার কাজ। যোগী সরকারের জবরদখল বিরোধী অভিযানে এখন তোলপাড় জেলা প্রশাসন।

Bulldozer Action : উত্তরপ্রদেশে অবৈধ নির্মাণ ও জবরদখল বিরোধী অভিযানে আবারও সক্রিয় হলো প্রশাসন। আজ রবিবার সম্ভল জেলায় একটি অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলতে দেখা গেল প্রশাসনের ‘বুলডোজার অ্যাকশন’। জেলা প্রশাসনের দাবি, এই মাদ্রাসাটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল।

উচ্ছেদ অভিযান শুরুর আগে নিয়ম মেনে মাদ্রাসা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। এরপর আজ সকালে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কোনওরকম উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের কড়া পাহারার মধ্যেই বুলডোজার দিয়ে মাদ্রাসাটি গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়।

উত্তরপ্রদেশে যোগী সরকারের এই ‘বুলডোজার নীতি’ বা জবরদখল বিরোধী অভিযান রাজ্যজুড়েই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্ভলের আজকের এই ঘটনা বুঝিয়ে দিল যে, অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর।

10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা
11:23US Israel vs Iran: খামেনেই মৃত্যুতে কেন উত্তপ্ত শিয়া সম্প্রদায়? কাশ্মীর থেকে লখনউ প্রতিবাদের ঢেউ
08:34US Iran: নিহত খামেনেই! এবার অশান্তির আঁচ কাশ্মীরে, দেশজুড়ে মৌলানাদের তীব্র প্রতিক্রিয়া
08:36'আমি অসৎ নই', আবগারি নীতি মামলার রায়ের পর কেঁদে ভাসালেন কেজরিওয়াল
02:40বাংলায় সব হিন্দুদের গোপাল পাঁঠা হতে হবে, মমতাকে হারাতে গিরিরাজের দাওয়াই
07:17মোদীর জন্য গেরুয়া সাজ! মোদীকে স্বাগত জানাতে গেরুয়া পোশাকে হাজির সারা নেতানিয়াহু
Read more