Vande Bharat Express: বন্ধ হচ্ছে যে বন্দে ভারত ট্রেন পরিষেবা, রবিবার থেকেই আর চলবে না এই এক্সপ্রেস

Published : Feb 13, 2026, 06:37 PM IST
Vande Bharat Express

সংক্ষিপ্ত

Vande Bharat Express: বন্ধ হতে চলেছে উদয়পুর সিটি (Udaipur City) থেকে আগ্রা ক্যান্টনমেন্ট (Agra Cantt) পর্যন্ত চলা 'বন্দে ভারত এক্সপ্রেস'। আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই এক্সপ্রেস ট্রেনটি।

Vande Bharat Express: বন্ধ হতে চলেছে উদয়পুর সিটি (Udaipur City) থেকে আগ্রা ক্যান্টনমেন্ট (Agra Cantt) পর্যন্ত চলা 'বন্দে ভারত এক্সপ্রেস'। আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই এক্সপ্রেস ট্রেনটি। ভারতীয় রেল সূত্রের খবর, ট্রেন নম্বর ২০৯৮১/২০৯৮২ (উদয়পুর–আগ্রা ক্যান্ট ভন্দে ভারত এক্সপ্রেস)-এর টিকিট ১৪ ফেব্রুয়ারি পর্যন্তই বুকিং করা যাচ্ছে IRCTC-এর ওয়েবসাইটে। অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, শনিবারই এই ট্রেনটির শেষ যাত্রা। উদয়পুর বা রাজস্থানের মানুষদের কাছে সবচেয়ে সহজে আগ্রার তাজমহল দর্শন করার সুযোগ ছিল এই বন্দেভারত এক্সপ্রেসের মাধ্যমে। UP-র আগ্রা বা তার পাশ্ববর্তী অঞ্চলের মানুষদের কাছে রাজস্তান ঘুরতে যাওয়ারও সহজ উপায় ছিল এই ট্রেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই সেমি-হাইস্পিড ট্রেনটি সপ্তাহে তিন দিন চলত। এই বন্দেভারত ট্রেনটি রাজস্থান ও উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ পর্যটন ও সাংস্কৃতিক শহরগুলির মধ্যে সংযোগ স্থাপন করেছিল। কিন্তু যাত্রীসংখ্যা আশানুরূপ না হওয়ায় পরিষেবাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। Udaipur–Agra Cantt Vande Bharat Express রুটে স্টপেজ কম থাকাও যাত্রী কম হওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। 

এবার রেকটির কী হবে

রেল কর্তৃপক্ষ বন্দে ভারত ট্রেনগুলির সার্বিক কার্যকারিতা পর্যালোচনা করছে। যে সব রুটে যাত্রী কম, সেগুলি আপাতত স্থগিত রেখে অন্যত্র রেক পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তের ফলে আগ্রা থেকে বা আগ্রা হয়ে চলা বন্দে ভারত ট্রেনের সংখ্যা কমে তিনটিতে দাঁড়াবে। রাজস্থান ও উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ পর্যটন শহরগুলির মধ্যে এই সংযোগ পরিষেবা বন্ধ হওয়ায় নিয়মিত যাত্রী ও পর্যটকদের কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে। আগ্রা-উদয়পুর রুটে আপাতত কোনও বিকল্প ট্রেন পরিষেবার ঘোষণা করা হয়নি। রেল সূত্রে আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট রেকটি ভবিষ্যতে উদয়পুর-আসারওয়া (আমেদাবাদ সংলগ্ন) রুটে ব্যবহার করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

কবে উদ্বোধন হয়েছিল

এই বন্দেভারত ট্রেনটি (ট্রেনটি ২০৯৮১/২০৯৮২)-র আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ২০২৪ সালের ২ সেপ্টেম্বর,উদয়পুর সিটি রেলওয়ে স্টেশন থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুরের সাংসদ মান্না লাল রাওয়াত ও উদয়পুর (গ্রামীণ) বিধায়ক ফুল সিং মিনা।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ব্রহ্মোসের সাথে যোগীর হার্ড পাওয়ার ভিশন, নতুন উত্তরপ্রদেশের ক্রমবর্ধমান শক্তি
Bangladesh Election results: তারেক রহমানকে ফোন প্রধানমন্ত্রী মোদীর, কী কথা হল দু'জনার?