Supreme Court On SIR: SIR ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি, ভোটার তালিকায় ফিরলেন ৭৫ হাজারেরও বেশি মানুষ

Published : Aug 26, 2026, 08:36 AM IST
Supreme Court On SIR: SIR ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি, ভোটার তালিকায় ফিরলেন ৭৫ হাজারেরও বেশি মানুষ

সংক্ষিপ্ত

Supreme Court On Bengal SIR: পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত মামলার জন্য তৈরি ট্রাইব্যুনাল প্রায় ৮২,০০০ আপিলের নিষ্পত্তি করেছে। এর ফলে ৭৫,০০০-এরও বেশি মানুষ ভোটার তালিকায় নিজেদের নাম ফিরে পেয়েছেন। গত নির্বাচনে এঁরা ভোট দিতে পারেননি।

Supreme Court On Bengal SIR: পশ্চিমবঙ্গে SIR (এসআইআর) সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য আদালত নিযুক্ত ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত ৮২,০০০ আপিলের নিষ্পত্তি করেছে বলে একটি রিপোর্টে জানা গেছে। এর মধ্যে ৭৫,০০০-এরও বেশি মানুষকে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তাঁরা নিজেদের ভোটাধিকার ফিরে পেলেন।

SIR নাম বাদ পড়া নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

গত নির্বাচনে এই ব্যক্তিরা ভোট দিতে পারেননি। রিপোর্ট অনুযায়ী, মোট আপিলের সংখ্যা প্রায় ৩৮ লক্ষ। তবে বিরোধী নেতাদের দাবি, ভোটার তালিকা থেকে বাদ পড়া ৭ লক্ষ মানুষই শুধু নিজেদের নাম ফেরানোর জন্য আপিল করেছেন। তাঁদের আরও অভিযোগ, বাকি আপিলগুলি আসলে বর্তমান ভোটার তালিকায় থাকা মানুষদের নাম বাদ দেওয়ার একটি কৌশল।

অন্যদিকে, SIR -এ বাদ পড়া ভোটারদের জন্য দারুন খবর শোনালো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওঠে এসআইআর সংক্রান্ত মামলা। এসআইআরে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়, মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। SIR-এ নাম যাদের বাদ পড়েছে তাদের নিয়ে আদালতের পর্যবেক্ষণ, নাম বাদ পড়ার কারণে কোনও বাসিন্দাকে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যায় না। SIR-এ নাম বাদ পড়াদের জন্য রেশন-সহ একাধিক সরকারি প্রকল্প বন্ধ করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ফলে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে এখনই বঞ্চিত হতে হবে না SIR-এর নাম বাদ পড়া ভোটারদের। অর্থাৎ এখনই রেশন, অন্নপূর্ণা, আয়ুষ্মান, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনার সুবিধে এখনই বন্ধ হচ্ছে না বাদ পড়া বাসিন্দাদের। এসআইআরে বাদ যাওয়া মতুয়াদের একটা বড় অংশ এখনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে জানা যাচ্ছে, কারণ তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

যতক্ষণ না ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ কাউকে বিদেশি তকমা দেওয়া যাবে না। ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরেই কোনও নাগরিককে বিদেশি হিসেবে ঘোষণা করা যাবে। তার আগে সংশ্লিষ্টদের ভারতীয় হিসেবেই গণ্য করতে হবে বলেও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News live: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের কিরানা হিলসে কেন পড়েছিল ভারতের ড্রোন? অপারেশন সিঁদুরের ‘গোপন’ ঘটনা ফাঁস!