বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে ভারতকে ডাক ইউনূসের, প্রকাশ্যে এল নীরর ১১টি দেশের নাম

Published : Feb 02, 2026, 10:16 AM IST
pm modi muhammad yunus

সংক্ষিপ্ত

আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারত-সহ একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা, তবে ভারত এখনও কোনো জবাব দেয়নি। 

ফের খবরে বাংলাদেশ। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। আর সেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও তলব করেছে ঢাকা। রবিবার সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভারত-সহ একাধিক দেশকে ভোটের পর্যবেক্ষক বিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও ১১টি দেশ কোনও জবাব দেয়নি। সেই তালিকায় ভারতও আছে। অর্থাৎ ১২ তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করত ভারত সরকারের তরফে আদৌ কোনও প্রতিনিধি যাবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তবে, বিভিন্ন দেশে ও সংস্থার প্রতিনিধি মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে ভোটের জন্য যাচ্ছেন। সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

বাংলাদেশের নির্বাচনে মোট আসনসংখ্যা ৩০০। ৫০টিরও বেশি দল থেকে দুহাজারের বেশি প্রার্থী ভোটে লড়বেন। ইউনূস এর আগে দাবি করেছেন, তাঁর আয়োজিত এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলোর কাছে মানদণ্ড হয়ে থাকবে। 

এদিকে ভারত ছাড়া নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়ার তরফে বাংলাদেশের আমন্ত্রণের জবার এখনও দেওয়া হয়নি। আরও কয়েকটি দেশেও ঢাকা থেকে আমন্ত্রণও পাঠানো হয়েছে। ইউনূস জানিয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন-সহ ছটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৬৩ জন প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে থাকবেন ১৬টি দেশ, ৩২ টি পৃথক সংগঠন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। থাকছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট এবং আটটি মার্কিন সংস্থার পর্যবেক্ষক। ফলে মোট পর্যবেক্ষকের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৩০-এ, যা গত নির্বাচনগুলোর চেয়ে অনেক বেশি।

অন্তর্বর্তী সরকারের এক আধিকারিকের কথায়, ‘আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী। কারণ এখনও অনেক দেশের আমাদের আমন্ত্রণ গ্রহণ করা বাকি আছে।’

 

PREV
Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.
Read more Articles on
click me!

Recommended Stories

International Mother Language Day: রক্তাক্ত ২১ ফেব্রুয়ারি, যেভাবে জন্ম নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
তারেকের হাতে ক্ষমতা যেতেই বদলাচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ, পুনরায় চালু হচ্ছে ভিসা পরিষেবা