গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে

Published : Nov 29, 2025, 10:43 AM IST
Khaleda Zia

সংক্ষিপ্ত

হাসপাতাল সূত্রে জানান হয়েছে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে খালেদা জিয়ার জন্য। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। ৮০ বছর বয়সী প্রধানমন্ত্রী খালেদা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ হওয়ায় রীতিমত অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেই থেকেই তিনি রয়েছেন হাসপাতালে। বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানান হয়েছে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে খালেদা জিয়ার জন্য। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। ৮০ বছর বয়সী প্রধানমন্ত্রী খালেদা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন দলনেত্রী।

 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বিএনপি-র চেয়ারপার্সেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেনন। বেগম খালেদা জিয়াকে শেষবারের মত জনসমক্ষে দেখা গিয়েছিল গত ২১ নভেম্বর। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকার সেনাকুঞ্জ কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হুইল চেয়ারে বসেও এসেছিলেন। দেখা করেছিলেন অন্তর্বর্তী শাসক ইউনুসের সঙ্গে।

বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিনডি-র অসুখে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে যান। টানা ১৭ দিন চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা হয়। তারপর ছেলে তারেক রহমনের বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ৬ মে দেশে ফিরে আসেন জিয়া।

বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং সেনা কমান্ডার জিয়াউর রহমানের বিধবা স্ত্রী।

 

PREV
Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.
Read more Articles on
click me!

Recommended Stories

Sheikh Hasina: নভেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, দাবি আওয়ামি লিগ নেতার
Bangladesh News: ভোর রাতে দুলে উঠল বাংলাদেশ, ৪.১ মাত্রার Earthquake পড়শী দেশে