গবেষকরা PM2.5 নিয়ে বেশি কাজ করেছেন, কারণ এই সূক্ষ্ম কণাগুলো ফুসফুসের মাধ্যমে শরীরে ঢুকতে পারে। তারা দেখেছেন, এই কণাগুলো কীভাবে মাইক্রোগ্লিয়াকে (রোগ প্রতিরোধক কোষ যা বর্জ্য পরিষ্কার করে ও সংক্রমণের সঙ্গে লড়াই করে মস্তিষ্ককে রক্ষা করে) প্রভাবিত করে।
গবেষণায় দেখা গিয়েছে, দূষণ এই কোষগুলোতে থাকা জিনের কাজ বদলে দেয়, যার ফলে স্বাভাবিক কাজ ব্যাহত হয়। এর থেকে মস্তিষ্কে প্রদাহ তৈরি হতে পারে এবং মস্তিষ্কের স্বাস্থ্যও খারাপ হতে পারে।
জৈবিক প্রভাবগুলো খতিয়ে দেখতে গবেষকরা ইঁদুরের উপর ২০ সপ্তাহ ধরে আমেরিকার ক্লিভল্যান্ডের বাইরের ঘন দূষিত বাতাস প্রয়োগ করেন। সেখানে PM2.5-এর মাত্রা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর সমান করে রাখা হয়েছিল।
এর ফলে সুস্থ ইঁদুরগুলোর স্মৃতিশক্তির সমস্যা, মস্তিষ্কে প্রদাহ এবং ব্লাড-ব্রেন ব্যারিয়ারের (যা ক্ষতিকারক পদার্থ থেকে মস্তিষ্ককে রক্ষা করে) ক্ষতি হয়। তাদের মস্তিষ্কে NAD+/NADH অনুপাত কমে যেতে দেখা যায়, যা কোষে শক্তি তৈরি এবং আঘাত সারানোর ক্ষমতার সঙ্গে যুক্ত।
এছাড়াও হিপোক্যাম্পাস অংশে (মস্তিষ্কের যে অংশ শেখা ও স্মৃতি ধরে রাখার কাজ করে) নতুন তৈরি হওয়া নিউরন বা স্নায়ুকোষের মৃত্যুও বেশি হতে দেখেন গবেষকরা।