America Flight Delay: মার্কিন মুলুকে চারঘন্টারও বেশি সময় ব্যাহত বিমান পরিষেবা, ফের জঙ্গি হামলার ছক!

Published : Nov 14, 2026, 03:28 PM IST
us flight shutdown lifted america flight ground stop atc communication outage

সংক্ষিপ্ত

America Flight Delay: এই বিষয়ে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন সূত্রে খবর, যান্ত্রিক এই গোলযোগের কারণে আমেরিকাজুড়ে অন্তত ১১ হাজার বিমান পরিষেবার সময় সূচিতে গোলমাল দেখা দেয়। যাত্রীদের বলা হয়, অনির্দিষ্ট সময়ের জন্য কোনও বিমান বিমানবন্দর ছেড়ে যাবে না। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

America Flight Delay: বিপর্যস্ত মার্কিন বিমান পরিষেবা। চার ঘন্টারও বেশি সময় ধরে দেশজুড়ে বাতিল রইল উড়ান পরিষেবা। এই বিষয়ে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন জানিয়েছে যে, কাজ করছিল না সুইচ, রাউটার। এটিসি-তে র্রচুর চাপ পড়ে যাওয়ায় বিমান পরিষেবা বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। সূত্রের খবর, রাউটার ও সুইচের যান্ত্রিক গোলযোগের কারণে এই সমস্যা দেখা দিয়েছিল। ফলে অসম্ভব হয়ে পড়েছিল বিমান নিয়ন্ত্রণ করা। এই এই অবস্থায় শুক্রবার আমেরিকায় প্রায় পাঁচ হাজার বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হয়।

বিমানের সময় সূচিতে বিভ্রাট:-

এই বিষয়ে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন সূত্রে খবর, যান্ত্রিক এই গোলযোগের কারণে আমেরিকাজুড়ে অন্তত ১১ হাজার বিমান পরিষেবার সময় সূচিতে গোলমাল দেখা দেয়। যাত্রীদের বলা হয়, অনির্দিষ্ট সময়ের জন্য কোনও বিমান বিমানবন্দর ছেড়ে যাবে না। তবে যে বিমানগুলি রওনা দিয়ে দিয়েছিল, সেগুলিকে বাধা দেওয়া হয়নি। ফলে বিমান বন্দরে এসে আটকে পড়েন হাজার হাজার যাত্রীরা।

এই বিষয়ে মার্কিন পরিবহণ সচিব সিন ডাফি হোয়াইট হাউস থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, ''অতিরিক্ত চাপ পড়ায় এটিসি-র যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হয়েছিল। ঠিক মতো কাজ করছিল না সুইচ এবং রাউটার। এর ফলে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণেই তাই দেশ জুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন কর্তৃপক্ষ।'' শুধু তাই নয় এই অবস্থাকে 'অস্বাভাবিক পরিস্থিতি' বলে উল্লেখ করেছে এফএএ।

শেষ কবে মার্কিন বিমান বিভ্রাট হয়েছিল?

এর আগে আমেরিকাজুড়ে লম্বা সময়ের জন্য বিমান বিভ্রাট হয়েছিল ৯/১১ হামলার পর। সেই সময়ও সারাদেশ জুড়ে দীর্ঘসময় বন্ধ ছিল বিমান পরিষেবা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিমান অপহরণ করে আমেরিকার একাধিক শহরে জঙ্গি হামলা

করা হয়। শুক্রবার বিমান বন্ধের নির্দেশিকা শুনে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে যাত্রীদের আশ্বস্ত করে কর্তৃপক্ষ জানান, কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। সাইবার হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে। ডাফির মতে, গলদ আসলে দেশের এটিসি ব্যবস্থায়। আমেরিকার এটিসি ব্যবস্থা অত্যন্ত পুরনো হয়ে গিয়েছে বলে তিনি মনে করেন। ওই ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করার জন্য অন্তত পাঁচ হাজার কোটি ডলার বরাদ্দের কথা বলেছেন তিনি। মার্কিন পরিবহণ সচিবের বক্তব্য, ''আমাদের সুইচ, আমাদের রাউটার অতিরিক্ত তথ্যের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। ফলে তাদের থেকে পাওয়া তথ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। তাই আমরা পুরো ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়েছিলাম।''

প্রসঙ্গত, আমেরিকার এটিসি-র পরিকাঠামো অত্যন্ত পুরনো। সেটি আধুনিকরণের প্রয়োজন। যার জন্য ২০২৫ সালের জুলাই মাসে ১.২ হাজার কোটি ডলার বরাদ্দ করে মার্কিন কংগ্রেস। এই আধুনিকরণ ব্যবস্থার আওতার মধ্যে রয়েছে টেলিকম ও রেডারও। যদিও এএফএ জানিয়েছে যে, তার এই ব্যবস্থার ৬৮ শতাংশ বদলে ফেলেছে। তারপরও উন্নত মানের ফাইবার নেটওয়ার্ক বসানোর প্রয়োজন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Iran Navy: হরমুজ প্রণালীতে নৌ-মাইনে বিস্ফোরণ, কড়া সতর্কতা ইরানের
Pakistan Economy: চরম অর্থসংকটে ইসলামাবাদ! ব্যয় বাড়তেই পাকিস্তানের আর্থিক উদ্বৃত্ত কমল ৪০ শতাংশ