
Saudi Arabia News: ফেসবুক (Facebook) পোস্টে ইসলাম (Islam) ও হজরত মহম্মদের (Prophet Muhammad) অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার (Sri Lanka) হিন্দু পরিযায়ী শ্রমিক আনোজান শিবারাসের (Anojan Sivarasa) মৃত্যুদণ্ডের সাজা খারিজ করে দিল সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কা সরকারের ধারাবাহিক কূটনৈতিক ও আইনি প্রচেষ্টার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার শ্রীলঙ্কার বিদেশ, বিদেশে কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রকের বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মৃত্যুদণ্ডের সাজা খারিজ করে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড খারিজ হওয়ায় আনোজানের পরিবার এবং শ্রীলঙ্কা সরকারের কাছে এটি বড় স্বস্তির খবর। তবে আইনি জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আনোজানকে সৌদি আরবের সাইবার অপরাধ-বিরোধী আইনে আগে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় একটি হিন্দু তীর্থযাত্রাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। হিন্দু তীর্থযাত্রীদের পিছনে একটি কুকুরকে এক যুবকের লাথি মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় একজন হিন্দু দেবতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এর জবাবে তামিল ভাষায় হজরত মহম্মদ সম্পর্কে মন্তব্য করেন আনোজান। পরে অবশ্য তিনি সেই মন্তব্য মুছে দেন এবং ক্ষমা চেয়ে এক ভিডিও পোস্ট করেন। কিন্তু তাঁর সেই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। আনোজানের ভাই হামসিদানের জানিয়েছেন, শ্রীলঙ্কার কয়েকজন ব্যক্তি সৌদি আরবে এই যুবকের কর্মস্থলে ই-মেল করে বিষয়টি জানান। এরপরই কর্তৃপক্ষের নজরে পড়ে যান অনোজান। ১৫ জুলাই আল-আহসা ক্রিমিনাল কোর্ট ওই ফেসবুক মন্তব্যের জন্য পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লক্ষ সৌদি রিয়াল জরিমানা করে। পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
Thank you to everyone who supported and stood with Anojan throughout this difficult time ❤️🙏🇱🇰
The Supreme Court of Saudi Arabia has set aside the judgment imposing the death penalty on Sri Lankan migrant worker Anojan Sivarasa https://t.co/qpZQqc1las
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) October 14, 2026
আনোজানের মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকেই তাঁকে আইনি বিষয়ে সাহায্য করছিলেন সৌদি আরবে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত আমির আজওয়াদ ও দূতাবাসের আধিকারিকরা। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার-সহ বিশিষ্ট ব্যক্তিরাও আনোজানের মৃত্যুদণ্ড রদ করার আর্জি জানান। সবার উদ্যোগ সফল হল। তবে এই যুবকের বিরুদ্ধে আনা সম্পূর্ণ অভিযোগ ও দোষী সাব্যস্ত করার রায় খারিজ হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
Good News 🇱🇰
The Supreme Court of Saudi Arabia has set aside the judgment imposing the death penalty on Sri Lankan national Anojan Sivarasa - Sri Lanka's Deputy Minister of Foreign Affairs and Foreign Employment Arun Hemachandra
Thank You All ❤️🙏
In a statement, Hemachandra described the development as “a major relief for Anojan Sivarasa” and said it followed sustained diplomatic and legal efforts by the Government of Sri Lanka.
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) October 14, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।