Bangladesh Election 2026: বাংলাদেশের নির্বাচনে অশান্তি, ধাক্কাধাক্কিতে ভোটকেন্দ্রে নেতার মৃত্যু, হাতবোমার আঘাতে জখম শিশু সহ ৩

Published : Feb 12, 2026, 12:32 PM IST
bangladesh election violence hindu man murder minority safety political killing maulvibazar 2026 news

সংক্ষিপ্ত

Bangladesh Election 2026: সকাল থেকে বেশ শান্তিতেই চলছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। পদ্মানদীর পাড়ের দেশের বিভিন্ন জায়গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে

Bangladesh Election 2026: সকাল থেকে বেশ শান্তিতেই চলছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। পদ্মানদীর পাড়ের দেশের বিভিন্ন জায়গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। দেশের নানা জেলায় বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। তবে সকালে শান্তিতে ভোট হলেও, বেলা বাড়তেই নির্বাচন ঘিরে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ককটেল বা হাত বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। বোমার আঘাতে একটি শিশু, ভোটকর্মী তিনজন জখম হওয়ার খবর মিলেছে। গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এই হাত বোমা নিক্ষেপ করা হয়।

খুলনার ভোটকেন্দ্রে মৃত্য়ু বিএনপি নেতার

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ককটেল বোমা নিক্ষেপের ঘটনায় ভোটকেন্দ্রের মূল দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর ভোটকেন্দ্রটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, খুলনার এক ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। অভিযোগ এক জামাত নেতা তাঁকে 'ধাক্কা দেওয়ার' পর গাছের সঙ্গে লেগে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। ঢাকা -৯ আসনের নির্দল প্রার্থী তাসনিম জারা তাঁর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে।

ভোট দিয়ে ইউনূস বললেন, আজ বাংলাদেশের জন্মদিন

এদিকে, দেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। ঢাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পরে ইউনূস বলেন, 'আজ হল নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিন এই জন্মদিন উৎসব পালন করব আমরা। এর মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলো সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।"

নিরাপত্তা কেমন

বাংলাদেশের নির্বাচন কমিশনের দাবি, দেশের ভোটে নজরদারি নিশ্চিত করতে বাংলাদেশের ৯০ ভাগের বেশি ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা আছে। ৫ লক্ষের বেশি পোলিং অফিসার আছেন। এছাড়া আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে আছে বডিওর্ন ক্যামেরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh Election 2026: ১৭ বছর পর দেশে ফিরে ভোট দিলেন তারেক, বাংলাদেশে ভোটের লাইনে লম্বা ভিড়
Bangladesh Election 2026: আওয়ামী লীগ নেই! বিএনপি না কি জামায়াত-এনসিপি? কার পাল্লা ভারি?