Bangladesh Election Results 2026: বাংলাদেশের ভোটে আটটি বিভাগের সাতটিতেই জয় BNPর, শুধু যেখানে বিএনপিকে টেক্কা দিল জামাত

Published : Feb 15, 2026, 05:01 PM IST
 india pm modi invited bangladesh pm tarique rahman oath ceremony dhaka bnp government south asia diplomacy

সংক্ষিপ্ত

Bangladesh Election Results 2026: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয় হয়েছে বাংলাদেশ ন্যাশানাল পার্টি বা বিএনপি-র। পদ্মাপাড়ের দেশের সিংহাসনে বসতে চলেছেন খালিদা জিয়ার পুত্র তারেক রহমান। 

Bangladesh Election Results 2026: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয় হয়েছে বাংলাদেশ ন্যাশানাল পার্টি বা বিএনপি-র। পদ্মাপাড়ের দেশের সিংহাসনে বসতে চলেছেন খালিদা জিয়ার পুত্র তারেক রহমান। অন্যদিকে, দেশের প্রধান বিরোধী দলের আসনে বসতে চলেছে 'জামায়াতে ইসলামী' বা 'জামাত'। বিএনপি নেতৃত্বাধানী জোট ২১২টি আসনে জয়ী হয়েছে, সেখানে ১১ দলের জামাত জোট মাত্র ৭৭টি আসনে জিতেছে। নির্দল প্রার্থীরা জিতেছেন ৮টি-তে। দুই দশক পর ঢাকায় ফিরছে বিএনপি সরকার। মোটের ওপর বাংলাদেশের প্রায় সব জায়গাতেই ধানের শীষ প্রতীকে লড়া বিএনপি প্রার্তীদের জয়জয়কার। সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেও বিএনপি বেশ ভাল ভোট পেয়েছে। বাংলাদেশে মোট ৬৪টি জেলা রয়েছে। এই জেলাগুলিকে ৮টি বিভাগে ভাগ করা হয়। সেই ৮টি বিভাগের মধ্য়ে ৭টিতেই তারেক রহমানের বিএনপি বিরোধীদের টেক্কা দিয়েছে।

কোন বিভাগে সবচেয়ে ভাল ফল বিএনপি-র

ভোট শতাংশের হিসাবে সিলেট বিভাগে সবচেয়ে ভাল ফল করেছে বিএনপি। সিলেটে ধানের শীষ চিহ্নে ভোট দিয়েছেন প্রায় ৬০ শতাংশ ভোটার। সেখানে জামাত জোট পেয়েছে মাত্র ২২ শতাংশ ভোট। সিলেটের পাশাপাশি ঢাকা (৫১.৮৮%), চট্টগ্রাম (৫১.৪৬%), ময়মনসিংহ (৫৩.৮৮%)-বিভাগগুলিতে বিএনপি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে। আটটির মধ্য়ে ৪টি বিভাগে নিরুঙ্কুশ জয় পেয়েছে তারেক রহমানের দল। বরিশাল, রঙপুরে বিএনপি পেয়েছে যথাক্রমে ৪৭.৬৪% ও ৪২ শতাংশ ভোট। এই দুই বিভাগে বিরোধী জামাতের থেকে শতাংশের বিচারে বেশি ভোট পেয়েছে বিএনপি।

কোন বিভাগে বিএনপিকে টেক্কা দিল জামাত

বরিশালে জামাত জোট পায় ২৩.৪৬% ও ৪০ শতাংশের কাছাকাছি ভোট। তবে একমাত্র খুলনা বিভাগে বিএনপি-কে পুরোপুরি টেক্কা দিয়েছে জামাত জোট। ৩৬ আসনের খুলনায় বিএনপি জোট পেয়েছে ১৪টি আসন, সেখানে জামাত জোট ২২টি আসনে জয়লাভ করে। শতাংশের বিচারেও খুলনায় বিএনপিকে টেক্কা দেয় জামাত। সেখানে বিএনপি যেখানে ৪৩.৫৫ শতাংশ ভোট পায়, সেখানে জামাত জোটের সংগ্রহ ৪৮.২৬ শতাংশ ভোট। তবে চট্টগ্রাম, সিলেট ও ময়নমনসিংহ বিবাগে জামাতের ফল প্রত্য়াশার চেয়ে অনেক খারাপ হয়। শেখ হাসিনার আওয়ামী লিগের গড় হিসাবে পরিচিত জায়গাগুলিতে বিএনপি ভাল ফল করে।

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বিভাগভিত্তিক ফলাফল (ভোটপ্রাপ্তির বিচারে)

১) বরিশাল বিভাগ (২১টি আসন)

বিএনপি: ৪৭.৬৪% , জামাত-ই-ইসলামি: ২৩.৪৬% , এনসিপি: লড়েনি, অন্যান্য: ২৯.৮৯

২) চট্টগ্রাম বিভাগ (৫৮টি আসন)

বিএনপি: ৫১.৮৮% , জামাত-ই-ইসলামি:২৮.০১% , এনসিপি: ৩.৭৭%, অন্যান্য: ১৬.৩২%

৩) ঢাকা বিভাগ (৭১টি আসন)

বিএনপি: ৫১.৪৬% , জামাত-ই-ইসলামি: ২২.৩৮% , এনসিপি: ৫.৭৫%, অন্যান্য: ২০.৪৭%

৪) খুলনা বিভাগ (৩৬টি আসন)

বিএনপি:৪৩.৫৫% , জামাত-ই-ইসলামি:৪৮.২৬% , এনসিপি: লড়েনি, অন্যান্য:৮.২০%

৫) ময়মনসিংহ বিভাগ (৩০টি আসন)

বিএনপি: ৫১.৬০%, জামাত-ই-ইসলামি: ২১.৮৫% , এনসিপি: ১.৬৩% , অন্যান্য: ২৪.৯২%

৬) রাজশাহী বিভাগ (২১টি আসন)

বিএনপি: ৫৩.৮৮%, জামাত-ই-ইসলামি: ৩৯.৭১% , এনসিপি: ০.৯২%, অন্যান্য: ৫.৪৯%

৭) রঙপুর বিভাগ (৩৩টি আসন)

বিএনপি: ৪১.৯৫%, জামাত-ই-ইসলামি:৩৯.৭৮% , এনসিপি:৬.৪৪%, অন্যান্য: ১১.৮৪%

৮) সিলেট বিভাগ (১৯টি আসন)

বিএনপি:৫৯.৫৪% , জামাত-ই-ইসলামি:২২.৬২% , এনসিপি: লড়েনি ,অন্যান্য: ১৭.৮৪%

মোট ভোটপ্রাপ্তির শতাংশের হিসাবে

বিএনপি: ৪৯.৬০%, জামাত: ৩১.৯৯%, এনসিপি ৩.০৮%, অন্যান্য: ১৫.৩৪%

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মোদী নয়, তারেক রহমানের শপথে যোগ দিতে বাংলাদেশ যাচ্ছেন ওম বিড়াল
Muhammad Yunus: বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের মেয়াদ শেষ হতে চলেছে, তাঁর পরবর্তী পদক্ষেপ কী?