British Airways Cancels Flight: দীর্ঘ হচ্ছে যুদ্ধ! বছরের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব বিমান বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের

Published : Mar 10, 2026, 09:32 PM IST
British Airways

সংক্ষিপ্ত

British Airways Cancels Flight: মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে তাড়াতাড়ি থামছে না, তা পরিষ্কার হয়ে গেল। দোহা,আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে উড়ান বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ। আবু ধাবির সব বানিজ্যিক বিমান চলতি বছরের পরের সময় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

British Airways Cancels Flight: মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে খুব তাড়াতাড়ি থামছে না, তা পরিষ্কার হয়ে গেল। দোহা, আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে উড়ান বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটেনের শীর্ষ এই বিমান সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, আবু ধাবি যাওয়া-আসার সব বানিজ্যিক বিমান চলতি বছরের পরের সময় পর্যন্ত (সেপ্টেম্বর থেকে ডিসেম্বর) বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আম্মান, বাহরাইন, দোহা, দুবাই এবং তেল আভিভে যাওয়া-আসার সব উড়ান আপাতত এই মাসের শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা ও অনিশ্চয়তার জেরে বড় সিদ্ধান্ত নিল ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটিশ এয়ারওয়েজের মধ্যপ্রাচ্যে তাদের উড়ান সূচি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে এবং একাধিক গন্তব্যে সাময়িকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের অতর্কিত হামলার কারণে কোনও ঝুঁকি নিতে চায় না ব্রিটিশ এয়ারওয়েজ।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাতিল সব বিমান

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে তাদের সব উড়ান আপাতত বছরের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। দীর্ঘমেয়াদি এই স্থগিতাদেশ মূলত ওই অঞ্চলের আকাশপথ ও নিরাপত্তা পরিস্থিতির দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার কারণেই নেওয়া হয়েছে। পাশাপাশি জর্ডানের আম্মান, বাহরাইনের মানামা, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং ইজরায়েলের তেল আভিভ—এই সব গন্তব্যে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট আপাতত এই মাসের শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই শহরগুলি থেকে আপাতত কোনও উড়ান চালানো সম্ভব হচ্ছে না।

যুদ্ধের কারণে বানিজ্যিক বিমান চলাচলের রুট

 

 

ইরানে হামলা, পাল্টা হামলার আকাশপথে আতঙ্ক

ব্রিটিশ এয়ারওয়েজের দাবি, যাত্রীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ বলে মনে না হলে কোনও ফ্লাইট পরিচালনা করা হবে না। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমশ বেড়ে চলা সংঘাত ও আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের জেরে (মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার পর) বহু জায়গায় আকাশপথে বড় ধরনের ব্যাঘাত তৈরি হয়েছে।

সমস্য়ায় যাত্রীরা

এদিকে ব্রিটিশ সরকারও ভ্রমণ সংক্রান্ত সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, কিছু বাণিজ্যিক ফ্লাইট চালু থাকলেও সংযুক্ত আরব আমিরশাহির মতো জায়গায় অপ্রয়োজনীয় ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে, যদি নিরাপদে যাতায়াত সম্ভব না হয়। পরিস্থিতির উপর ব্রিটিশ এয়ারওয়েজ নিয়মিত নজর রাখছে এবং নতুন কোনও পরিবর্তন হলে তা দ্রুত জানানো হবে বলে জানিয়েছে সংস্থা। যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নতুন করে টিকিট বুকিং বা অন্য বিকল্পের সুযোগও দেওয়া হচ্ছে। যে সব যাত্রী লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে এই গন্তব্যগুলিতে ১৫ মার্চ পর্যন্ত যাতায়াতের টিকিট কেটেছিলেন, তারা অতিরিক্ত কোনও চার্জ ছাড়াই ২৯ মার্চের মধ্যে অন্য তারিখে ভ্রমণের জন্য টিকিট বদল করতে পারবেন। কিছু ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরতের ব্যবস্থাও রাখা হয়েছে, যা 'ম্যানেজ মাই বুকিং' পোর্টালের মাধ্যমে করা যাবে।

আগামী দিনে কী হবে

এদিকে মধ্যপ্রাচ্যে আটকে পড়া যাত্রীদের সাহায্য করতে ওমানের মাসকাট থেকে লন্ডন হিথরো পর্যন্ত বিশেষ উদ্ধার বা রিপ্যাট্রিয়েশন ফ্লাইটও চালিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিমান চলাচলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বহু আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের পরিষেবা কমিয়েছে এবং হাজার হাজার যাত্রী বিভিন্ন দেশে আটকে পড়েছেন। পরিস্থিতি ক্রমাগত বদলাচ্ছে বলে যাত্রীদের ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইট বা অ্যাপে নিয়মিত ফ্লাইটের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Iran-US War: 'আরও কঠিন হবে'! হরমুজ প্রণালী নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
Asteroid: ২০৩২-এ চাঁদের সঙ্গে ধাক্কা লাগবে YR4-এর! কী হবে তার ফলে? জানলে চমকে যাবেন