পুরুষাঙ্গ বড় করার জন্য ইনজেকশন নেন, ৪৩ বছরে প্রয়াত এই ইনফ্লুয়েন্সার

Published : Sep 06, 2026, 04:39 PM IST
British Nigerian influencer Igo Tiny Obiribwo dies after penis enlargement injection in Bangkok

সংক্ষিপ্ত

ব্রিটিশ-নাইজেরিয়ান ব্যবসায়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইঘো ‘টাইনি’ উবিরিবো ৪৩ বছর বয়সে মারা গিয়েছেন। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে একটি কসমেটিক প্রক্রিয়া করানোর পর তাঁর মৃত্যু হয়। সম্প্রতি ব্রিটেনে হওয়া ইনকোয়েস্টে তাঁর মৃত্যুর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইঘো উবিরিবো ‘ডেনিসি’ এবং ‘ইগো’ নামেও সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন।

ব্রিটিশ-নাইজেরিয়ান ব্যবসায়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইঘো ‘টাইনি’ উবিরিবো ৪৩ বছর বয়সে মারা গিয়েছেন। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে একটি কসমেটিক প্রক্রিয়া করানোর পর তাঁর মৃত্যু হয়। সম্প্রতি ব্রিটেনে হওয়া ইনকোয়েস্টে তাঁর মৃত্যুর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইঘো উবিরিবো ‘ডেনিসি’ এবং ‘ইগো’ নামেও সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন। বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার ছিল।

কী হয়েছিল থাইল্যান্ডে?

ইনকোয়েস্টে জানা গিয়েছে, মার্চ মাসে স্ত্রী ড্যানিয়েল সিম্বা অ্যালেনের সঙ্গে ব্যাংককে ছুটি কাটাতে গিয়েছিলেন উবিরিবো। সেখানে একটি ক্লিনিকে তিনি পুরুষাঙ্গের আকার বৃদ্ধির জন্য কসমেটিক ফিলার প্রক্রিয়া করান। এই প্রক্রিয়ায় প্রায় ৪০ মিলিলিটার হায়ালুরোনিক অ্যাসিড এবং লিডোকেইন ব্যবহার করা হয়েছিল বলে ইনকোয়েস্টে জানানো হয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ম্যাসাজ করাতে যান। সেখানেই তাঁর বুকে ব্যথা শুরু হয় এবং তিনি দু’বার জ্ঞান হারান।

এরপর তাঁকে অ্যাম্বুল্যান্সে করে ব্যাংককের সুখুমভিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনোর সময় তিনি কিছু প্রশ্নের উত্তর দিতে পারছিলেন। চিকিৎসকদের কসমেটিক প্রক্রিয়ার বিষয়টিও জানানো হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকেরা পালমোনারি এমবোলিজমের আশঙ্কা করেন এবং আরও পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সিটি স্ক্যান করার আগেই তিনি জ্ঞান হারান। তাঁকে বাঁচানোর জন্য ১০০ মিনিটেরও বেশি সময় ধরে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। মার্চের ৬ তারিখ ভোরে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর কারণ কী?

ব্রিটেনে করা ময়নাতদন্তে তাঁর ফুসফুসে এমন কোষীয় উপাদান পাওয়া যায়, যা কসমেটিক প্রক্রিয়ায় ব্যবহৃত হায়ালুরোনিক অ্যাসিডের সঙ্গে মিলে যায়। ইনকোয়েস্টে কর্নার জিন হারকিন জানান, কসমেটিক প্রক্রিয়ার কারণে পালমোনারি এমবোলিজম হয়েছিল এবং সেটিই উবিরিবোর মৃত্যুর কারণ। পালমোনারি এমবোলিজম হল ফুসফুসের রক্তনালিতে হঠাৎ বাধা তৈরি হওয়া, যা অত্যন্ত গুরুতর এবং প্রাণঘাতী হতে পারে।

বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন

উবিরিবো সোশ্যাল মিডিয়ায় তাঁর বিলাসবহুল জীবনযাপনের ছবি তুলে ধরতেন। প্যারিস, কেপটাউন এবং বালির মতো বিভিন্ন জায়গায় ভ্রমণের ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যেত। ২০২২ সালে জিম্বাবোয়েতে ড্যানিয়েল সিম্বা অ্যালেনকে বিয়ে করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Nepal Flood 2026: বন্যার কাদায় মোড়ানো লাল শাড়ি, খোঁচাতেই বেরিয়ে এল বান্ডিল বান্ডিল টাকা!
India Rescue Nepal: অন্ধকার সুড়ঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জা! আটকে আরও শ্রমিক, নেপালে ভারতীয় বিশেষজ্ঞ দলের ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান