Donald Trump warns Iran: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি মার্কিন চুক্তিতে আসার জন্য আবেদন জানিয়েছেন। চুক্তি না করলে আজ রাতেই শেষ করে দেওয়া হবে ইরানকে।
রীতিমত রণংদেহী মেজাজে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি মার্কিন চুক্তিতে আসার জন্য আবেদন জানিয়েছেন।
210
ট্রাম্পের হুমকি
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সংঘাত নিরসনে কোনও চুক্তি না হলে আজ রাতেই গোটা একটি সভ্যতার মৃত্যু হবে। একটি পোস্টে ট্রাম্প এজাতীয় হুমকি দিয়েছেন।
310
ট্রাম্পের পোস্ট
'আজ রাতে গোটা একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক। কিন্তু সম্ভবত তাই হবে।'
ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প ইরানকে এভাবেই হুমকি দিয়েছেন।
হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্প ইরানে সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে সময়সীমা দিয়েছেন। ট্রাম্প আরও বলেছেন, ইরান এই হুঁশিয়ারি না মানলে ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র আর সেতুর ওপর হামলা চালানো হবে। সেই হামলার ব্যাপকতাও ভয়ঙ্কর হবে বলে জানিয়েছেন।
510
ট্রাম্পের দাবি
ট্রাম্প আরও বলেছিলেন, ইরানের প্রায় প্রতিটি পরিকাঠামোকে জ্বলন্ত আর বিস্ফোরিত অবস্থায় এমনভাবে ধ্বংস করা হবে যা আর কখনও ব্যবহার করা যাবে না। হোয়াইট হাউস বলেছিল, পুরো দেশটাকে এক রাতের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে। আর সেই রাতটা নাকি আজই!
610
ইজরায়েলের হামলা
ইতিমধ্যেই ইজরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। ইজরায়েল ইরানের কাশান-ইয়াহিয়াবাদ রেল সেতুকে টার্গেট করেছে। রেলসেতুতে হামলার কারণে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এরপরই ইরান দেশের পুরো রোল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।
710
হামলা খার্গ দ্বীপেও
ইরানের খার্গ দ্বীপেও হামলা চালাচ্ছে আমেরিকা আর ইজরায়েল। খার্গ দ্বীপ তেহরানের তেল পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর আগেও এই দ্বীপটি বেশ কয়েকটি হামলার স্বীকার হয়েছে। পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ।
810
পাল্টা হুঁশিয়ারি ইরানের
মার্কিন যুক্তরাষ্ট্র আর ইজরায়েলের হুঁশিয়ারির পাল্টা দাবি ইরানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশ রক্ষা করার জন্য ১ কোটি ৪০ লক্ষ ইরানি জীবন দিতে প্রস্তুত।
910
ইরানের আর্জি
সোশ্যাল মিডিয়ায় পোজেকশিয়ান লিখেছেন, 'এই মুহূর্ত পর্যন্ত ১.৪ কোটিরও বেশি গর্বিত ইরানি দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আমিও ইরানের জন্য একজন উৎসর্গীকৃত প্রাণ ছিলাম, আছি এবং থাকব।'
1010
মানব শৃঙ্খল তৈরির ডাক
আমেরিকা আর ইজরায়েলের হামলা প্রতিহত করার জন্য ইরানের মন্ত্রী আলিরেজা রহিমি দেশের খেলোয়াড়, শিল্পীদের পাওয়ার প্ল্যান্টগুলির চারপাশে মানবশৃঙ্খল তৈরির আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, এগুলি তাদের দেশের সম্পদ। এগুলিকে বাঁচাতেই হবে।