ইরানে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে আমেরিক। ইরানকে আগেই আজ রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেধেঁ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকা নয়, ইজরায়েলও ইরানের ওপর হামলা চালাতে শুরু করেছে। ইজরায়েল ইরানের কাশান-ইয়াহিয়াবাদ রেল সেতুকে টার্গেট করেছে।

ইরানে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে আমেরিক। ইরানকে আগেই আজ রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেধেঁ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকা নয়, ইজরায়েলও ইরানের ওপর হামলা চালাতে শুরু করেছে। ইজরায়েল ইরানের কাশান-ইয়াহিয়াবাদ রেল সেতুকে টার্গেট করেছে। রেলসেতুতে হামলার কারণে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এরপরই ইরান দেশের পুরো রোল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ইজরায়েল খার্গদ্বীপেও হামলা চালিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইজরায়েলের হুঁশিয়ারি

ইজরায়েলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ আগেই ইরানের বাসিন্দাদের ট্রেন আর রেললাইন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। বলেছিল আজ ১২ ঘণ্টা রেল আর রেললাইন এড়িয়ে চলতে হবে। না হলেই তাদের জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হবে। ইজরায়েলের সেনা বাহিনী সোশ্যাল মিডিয়ায় বলেছিল, 'আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে এই মুহূর্ত থেকে ইরানের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত আপনারা ইরান জুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন।' এই সময়সীমা শেষ হচ্ছে ভারতীয় সময় রাত ১১টায়।

সেইমতই এদিন হামলা চালিয়েছে বলে ইজরায়েলের দাবি। যদিও ইরান এখনও পর্যন্ত কিছুই বলেনি।

খার্গ দ্বীপে হামলা

অন্যদিকে ইরানের খার্গ দ্বীপেও হামলা চালাচ্ছে আমেরিকা আর ইজরায়েল। খার্গ দ্বীপ তেহরানের তেল পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর আগেও এই দ্বীপটি বেশ কয়েকটি হামলার স্বীকার হয়েছে। পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ। এইখান থেকেই ইরানের প্রায় ৯০ শতাংশ তের রফতানি করা হয়। এটি কুয়েত আর সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিপরীতে অবস্থিত। তাই এই দ্বীপ দখল করতে মরিয়া আমেরিকা আর ইজরায়েল।

সবিস্তারে আসছে...