এবার শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটিও বাড়ছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি।
এবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। দুর্গাপুজোর জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চার কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় সেই বরাদ্দ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা চাইলেও বরাদ্দ দেওয়া হয়েছে তিন কোটি টাকা।
26
এবার শারদীয় দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটিও বাড়ছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি।
36
এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
46
সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে নির্দিষ্ট শাখা বা বিশেষ পরিষেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ডিজিটাল পরিষেবাও সাধারণত চালু থাকে।
56
অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহের মতো জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে।
66
দুর্গাপুজো ঘিরে টানা পাঁচ দিনের ছুটি হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব উদ্যাপনের সুযোগ আরও বাড়ল। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ভিন্ন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।