
Iran Attacks Dubai: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানের ওপর হামলার পর এখন গোটা মধ্যপ্রাচ্য়ে যুদ্ধ পরিস্থিতি। ইরাক, কুয়েত, কাতার, জর্ডন, বাহারিনের মত সংযুক্ত আরবআমিরশাহির বুকে ঘনঘন আছড়ে পড়ছে ইরানের ক্ষেপনাস্ত্র, মিসাইল, ড্রোন। ইরানের লক্ষ্য হল খামেনি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের এইসব দেশগুলিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস করা। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় হামলায় দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-য়ের মৃত্যুর পর ইরানের পাল্টা আক্রমণ অনেক গুণ বেড়ে গিয়েছে। ইজরায়েল, বাহারিন, ইরানে একেবারে মিসাইলের বর্ষণ শুরু করেছে তেহরান। খবরে প্রকাশ, একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে দুবাই। ইরানের প্রতিশোধী হামলায় দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর, বুর্জ খলিফা এলাকা লক্ষ্যবস্তু। সংযুক্ত আরবআমিরশাহির আবুধাবি ও দুবাইয়ে থাকা মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন অফিস গুঁড়িয়ে দিতে ইরান সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে।
দুবাইয়ের বুর্জ খলিফার কাছে একটি ইরানি ড্রোন আকাশেই গুলি করে নামানো হয়েছে।
এমনও শোনা যাচ্ছে, দুনিয়ার উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফাকে ভেঙে দিয়ে নিজেদের অস্তিত্ব বোঝাতে চাইছে ইরান। সোশ্য়াল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, দুবাই মেরিনার ওপর দিয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র সেখানকার এয়ার ডিফেন্স সিস্টেম গুলি করে নামিয়েছে। ঠিক সেখানেই রয়েছে ২ হাজার ৭১৭ ফুট উচ্চার দীর্ঘতম ভবন 'বুর্জ খলিফা'। দুবাইয়ের বিমানবন্দর সহ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে দাবি। বুর্জ খলিফার আশপাশ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন আধিকারিকরা সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে সম্ভাব্য হামলা কয়েক দিন বা এমনকি কয়েক সপ্তাহও চলতে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুবাই থেকে অনেক বিমান বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও। তবে বুর্জ খলিফার পাশে বিস্ফোরণে কথা অস্বীকার করছে প্রশাসন।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুবাইয়ের Palm Jumeirah-এর একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে।
বেশ কয়েকটি দফায় ইরান ডজন ডজন, মোটামুটি ১৭০টির কাছাকাছি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে আন্তর্জাতিক মহলের দাবি। তবে প্রতিটি দফায় আগের হামলার তুলনায় কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেহরানের নিশানায় এখন আর শুধু ইজরায়েল নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থাকা বাহারিন ছাড়াও কুয়েত, কাতার,ইউএই-র দুবাই ও আবু ধাবি, জর্ডন এবং সৌদি আরবেও হামলার চেষ্টা হয়েছে বলে খবর।
দেখুন দুবাইয়ের বিমানবন্দরের সামনে বিস্ফোরণের ছবি
কয়েকটি ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত হলেও তার ধ্বংসাবশেষ পড়ে বিমানবন্দর পরিষেবা ব্যাহত হয় এবং কিছু এলাকায় সামান্য আহতের ঘটনাও ঘটে।