Condom Problem: কোনওটা ছেঁড়া, কোনওটা ফুঁটো! একসঙ্গে ৩ লক্ষ কন্ডোম নিয়ে রীতিমত বিপাকে ফ্রান্স

Published : Aug 24, 2026, 03:20 PM IST
Condom france warns 300000 potentially unsafe condoms recall

সংক্ষিপ্ত

France Condom: ফ্রান্সে প্রায় ৩ লক্ষ সম্ভাব্য অনিরাপদ কন্ডোম নিয়ে সতর্কতা জারি। ছিদ্র বা ফেটে যাওয়ার ঝুঁকিতে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে বিপুল সংখ্যক কন্ডোম। জেনে নিন বিস্তারিত।

একটা বা দুটো নয়, একসঙ্গে ৩ লক্ষ কন্ডোম নিয়ে কালঘাম ছুটে যাচ্ছে ফ্রান্সের সাধারণ মানুষ আর সরকারের। রীতিমত আতঙ্কে রয়েছেন গত কয়েক দিন ধরে যারা কন্ডোমগুলি ব্যবহার করেছে। ইতিমধ্যেই ফরাসি সরকার সতর্কতা জারি করেছে। আর ব্যবহারকারীরাও ছুটছেন হাসপাতালে।

কন্ডোম নিয়ে কালঘাম ছুটছে ফ্রান্সের

ফ্রান্সে প্রায় ৩ লক্ষ সম্ভাব্য অনিরাপদ কন্ডোম নিয়ে সতর্কতা জারি করেছে দেশের স্বাস্থ্য এবং প্রতারণা-প্রতিরোধ বিষয়ক সংস্থাগুলি। পরীক্ষাগারে কয়েকটি পণ্যের মান যাচাইয়ের সময় কন্ডোম ফেটে যাওয়া বা ছিদ্র থাকার ঝুঁকি ধরা পড়ে। এরপরই ওষুধের দোকান ও সাধারণ খুচরো বাজার থেকে প্রায় ২ লক্ষ ৬০ হাজার কন্ডোম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কন্ডোম ব্যবহারকারীদের জন্য সতর্কতা

ফরাসি কর্তৃপক্ষের আশঙ্কা, ত্রুটিপূর্ণ কন্ডোম ব্যবহার করলে অনিচ্ছাকৃত গর্ভধারণের পাশাপাশি যৌন সংসর্গের মাধ্যমে সংক্রমিত রোগের ঝুঁকিও তৈরি হতে পারে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কোনও আঘাত বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

ফরাসি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছে, কন্ডোম একটি মেডিক্যাল ডিভাইস এবং এর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কন্ডোম একই সঙ্গে গর্ভনিরোধ এবং অধিকাংশ যৌন সংক্রমণ থেকে সুরক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কেনার সময় প্যাকেটের তথ্য, মেয়াদ এবং প্রয়োজনীয় conformity mark বা CE চিহ্ন রয়েছে কি না, তা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

যাঁরা সংশ্লিষ্ট কন্ডোম ব্যবহার করেছেন, তাঁদের প্রয়োজন অনুযায়ী যৌনরোগের পরীক্ষা এবং অনিচ্ছাকৃত গর্ভধারণের সম্ভাবনা থাকলে গর্ভাবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সম্ভাব্য সমস্যাযুক্ত কন্ডোমের মধ্যে প্রায় ১ হাজার বাক্স ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ওই বাক্সগুলিতে ৪০ হাজারেরও বেশি কন্ডোম ছিল বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মগুলিকে বাকি পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা সেই তালিকা থেকে পণ্যগুলি সরিয়ে নিতে সম্মত হয়েছে।

অনলাইন মার্কেটপ্লেসেও বেশ কিছু কন্ডোমের ক্ষেত্রে সমস্যা ধরা পড়েছে। ফরাসি প্রতারণা-প্রতিরোধ সংস্থা DGCCRF এবং স্বাস্থ্য সংস্থা DGS প্রায় ৩০টি কন্ডোমের তালিকা পেয়েছে, যেগুলির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয় conformity mark অথবা ফরাসি ভাষায় যথাযথ লেবেলিং ছিল না।

ত্রুটিপূর্ণ কন্ডোম কাদের?

সরকারি সতর্কবার্তায় জাপানি সংস্থা ‘ওকামোটো ইন্ডাস্ট্রিজ’-এর তৈরি দুটি পণ্য এবং ফরাসি ব্র্যান্ড ‘মাই লুবি’ ও ‘ফ্রাইডে বে’-এর তৈরি একটি করে পণ্যের নাম রয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলির বক্তব্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে।

‘মাই লুবি’-র সিইও পিয়ের লাগাচে রয়টার্সকে জানিয়েছেন, বাজার থেকে পণ্য প্রত্যাহারের সিদ্ধান্ত শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। তাঁর দাবি, ওই ব্যাচ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হলেও পরবর্তী পরীক্ষায় পণ্যগুলির মান ঠিক পাওয়া যায়। কোনও ঝুঁকি নেওয়া না করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ব্যাচটি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পাকিস্তানের দুটি বিমানঘাঁটিতে তুরস্কের বিমানের সন্দেহজনক আনাগোনা, ড্রোন সরবরাহ ঘিরে জল্পনা
খুনের পর রাতভর বাড়িতেই! ফ্রিজ থেকে খেজুর-শসা খেয়ে স্নান, বাংলাদেশে ৪ খুনে চাঞ্চল্যকর তথ্য