তবে নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো আবাসনগুলির যথাযথ ব্যবহার ও বরাদ্দ নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, সরকারি কর্মীদের আবাসন সংকট থাকলেও আগে খতিয়ে দেখা প্রয়োজন, নির্মিত ভবনগুলি কেন খালি পড়ে থাকছে বা যথাযথভাবে বরাদ্দ হচ্ছে না। উল্লেখ্য, একনেকের ওই বৈঠকে মোট ৫৮ হাজার ৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।