Iran Israel Conflict: ইরানের বুশেহর বিমানবন্দরে চারিদিকে শুধু কালো ধোঁয়া! যাত্রীবাহী বিমান ধ্বংস করল ইজ়রায়েল

Published : Mar 03, 2026, 10:16 PM IST
Iran Israel Conflict

সংক্ষিপ্ত

Iran Israel Conflict: দক্ষিণ ইরানের বুশেহর বিমানবন্দরে দাঁড়়িয়ে থাকা একটি যাত্রীবাহী বিমানকে কার্যত, ধ্বংস করল ইজ়রায়েল। ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। 

Iran Israel Conflict: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আমেজ। দক্ষিণ ইরানের বুশেহর বিমানবন্দরে দাঁড়়িয়ে থাকা একটি যাত্রীবাহী বিমানকে কার্যত, ধ্বংস করল ইজ়রায়েল (iran israel war live update)। তবে সেই বিমানে আদৌ কোনও যাত্রী ছিলেন কি না, সেই  বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যাচ্ছে না (iran israel war latest news)। 

আর যাত্রী থাকলেও কতজন ছিলেন, সেই বিষয়টিও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। তেল আভিভ অবশ্য পাল্টা দাবি করেছে যে, দেশের মধ্যভাগে হামলা চালিয়েছে ইরান।

ইরানের যাত্রীবাহী বিমান ধ্বংস করল ইজ়রায়েল

প্রসঙ্গত, সোমবার গভীর রাত থেকেই তেহরানে অবস্থিতই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের দফতর এবং সেই এলাকা সংলগ্ন বাঙ্কারকে নিশানা করে দফায় দফায় হামলা চালায় ইজ়রায়েলের যুদ্ধবিমান। এই প্রসঙ্গে ইজ়রায়েল সেনার তরফে জানানো হয়েছে, সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই তেহরানে অবস্থিতই ইরানের প্রেসিডেন্টের দফতর এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 

 

 

যদিও মঙ্গলবার, ইরান সরকার জানিয়েছে যে, তাদের দেশের প্রেসিডেন্ট নিরাপদে এবং অক্ষত রয়েছেন। উল্লেখ্য, প্রসঙ্গত, শনিবার সকালে ইরানের উপর ইজ়রায়েল এবং আমেরিকা যৌথ বিমান হামলা চালায়। এই অপারেশনগুলির নাম দেওয়া হয় 'লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’।

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু

সেই হামলাতেই ইরানের সর্বময় ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়।মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা বাঙ্কার ব্লাস্টার বোমাতেই মৃত্যু হয় তাঁর। সেই হামলার জেরেই জখম হন তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজ়াদেহ। এই বিষয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার তাঁরও মৃত্যু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আলোচনার সময় নেই 'Too Late'! ইরানের শান্তির আবেদন ফিরিয়ে যুদ্ধ চালানোর ইঙ্গিত ট্রাম্পের
Lebanon Crisis: ইরানের পর এবার লেবাননে ইজরায়েলি হানা, ঘরছাড়া ৩০ হাজার মানুষ!