আন্তর্জাতিক সাম্রাজ্য়ের বাদশা খামেনেইর ছেলে মোজতাবা খামেনেই, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে

Published : Mar 09, 2026, 11:08 AM IST

Mojtaba Khamenei net worth: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর ছেলে মোজতাবার সম্পত্তি দেখলে চোখ কপালে উঠবে। প্রচুর টাকায় তিনি খাড়া করেছেন আন্তর্জাতিক একটি সাম্রাজ্য়। যার মুকুটহীন বাদশা তিনি। 

PREV
110
ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে এবার ঘোষণা করা হল প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনেইর পুত্র মোজতাবা খামেনির নাম। তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ইজারেয়ল তাঁকে হত্যার হুমকি দিয়েছে। যদিও এখনও পর্যন্ত হুমকি দেননি ট্রাম্প। তবে তিনি অপেক্ষা করার ইঙ্গিত দিয়েছেন।

210
মোজতাবা খামেনেই সম্পত্তির পরিমাণ

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, প্রচুর সম্পত্তির মালিক মোজতাবা খামেনেই। তাঁর ওপর ২০১৯ সাল থেকেই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। শুধু দেশে নয়, বিদেশেও প্রচুর পরিমাণ সম্পদ রয়েছেন। মোজতাবা বিশাল একটি সাম্রাজ্যের মালিক।

310
মোজতাবার সাম্রাজ্য নিয়ে ধোঁয়াশা

মোজতাবার সাম্রাজ্য নিয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায় না। একাধিক প্রতিবেদন একেক রকম তথ্য পাওয়া যায়। তবে তিনি কয়েক শো কোটি টাকার মালিক তা স্পষ্ট একাধিক রিপোর্টে।

410
সুইজ ব্যাঙ্কে টাকা

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুইজ ব্য়াঙ্কে তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু সেখানে কি পরিমাণ অর্থ রয়েছে তা স্পষ্ট নয়। তবে ব্রিটেনে ১৩৮ মিলিয়ন ডলারের একটি বিলাশবহুল সম্পত্তি রয়েছে। পারস্য উপসাগরে তাঁর জাহাজের রমরমা ব্যবসা।

510
ইংল্যান্ডে সম্পত্তি

একটি প্রতিবেন অনুসারে লন্ডনে কিছু অভিজাত এলাকায় সম্পত্তি রয়েছে মোজতাবার। ২০১৪ সালে কেনা একটি সম্পত্তির দাম ছিল ৩৩.৭ মিলিয়ন পাউন্ড। এছাড়াও আরও প্রচুর সম্পত্তি রয়েছে।

610
দুবাইয়ের সম্পত্তি

দুবাইতে মোজতাবার একটি বিলাসবহুল ভিলা রয়েছে। সেখানে তাঁর ব্যবসাও থাকতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছে একাধিক প্রতিবেদন।

710
ইউরোপে রমরমা হোটেল ব্যবসা

মোজতাবার হোটেল ব্যবসা রয়েছে ইউরোপের একাধিক দেশে। জার্মানির ফ্রাঙ্গফুর্ট, স্পেনের ম্যালোর্কার শহরে রয়েছে হোটেল।

810
টাকা গচ্ছিত

হোটেল থেকে জাহাজ ব্যবসার টাকা ব্রিটেন, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন ও সংযুক্ত আরব আমিরশাহীর মত কয়েক দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোপনে রাখা হয়েছে। ইরানের তেল বিক্রি থেকেও একটা মোটা অংশের অর্থ পান মোজতাবা।

910
মোজতাবার বয়স

৫৬ বছরের মোজতাবার ধর্মীয় উপাধি হুজ্জাত আল- ইসলাম। যা শিয়া ইসলামে আয়াতুল্লাহের থেকে কম। তিনি রাজনৈতিক ও সামরিক নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং বছরের পর বছর ধরে ইরানের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) -এর মধ্যে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছেন।

1010
সামনে কঠিন চ্যালেঞ্জ

আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা। কিন্তু তাঁর সামনে রয়েছে একাধিক কঠিন চ্যালেঞ্জ। আমেরিকা ও ইজরায়েলের হুঁশিয়ারি আর যুদ্ধ তো রয়েছেই। কিন্তু দেশের মধ্যেও বিক্ষোভ শুরু হয়েছে। অনেক ইরানিই মোজতাবাকে সর্বোচ্চ নেতা হিসেবে মানতে নারাজ। নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। মোজতাবার মৃত্যু- এজাতীয় স্লোগানও শুরু হয়েছে বদ্ধভূমি ইরানে।

Read more Photos on
click me!

Recommended Stories