ইরানি রণতরী IRIS Dena-এ হামলার আগে কী করেছিল আমেরিকা? ভয়ঙ্কর তথ্য নাবিকের বাবার কথায় প্রকাশ্যে

Published : Mar 08, 2026, 07:29 PM IST

IRIS Dena Attack: ইরান থেকে অনেক অনেক দূরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র উড়িয়ে দিয়েছিল ইরানি রণতরী IRIS Dena। যা নিয়ে গোটা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছিল। হামলার আগের কথা জানা গেল নাবিকের বাবার কথায় 

PREV
18
IRIS Dena-এ হামলা

ইরান থেকে অনেক অনেক দূরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র উড়িয়ে দিয়েছিল ইরানি রণতরী IRIS Dena। যা নিয়ে গোটা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছিল। কারণ এই রণতরী যুদ্ধের অংশ ছিল না। ভারতের অতিথি হিসেবে এসেছিল। মহড়ার পরে ফিরে যাচ্ছিল।

28
IRIS Dena-য় হামলার আগের কথা প্রকাশ্য

ইরানি যুদ্ধ জাহাজ IRIS Dena-তে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার আগে ঠিক কী কী হয়েছিল তাই প্রকাশ্যে এল।

38
ইরানি নাবিকের কথা

শ্রীলঙ্কার কাছে ইরানি রণতরী IRIS Denaয় হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করেছিল জাহাজে থাকা নাবিক আর সেনা বাহিনীর সদস্যদের। তেমনই জানিয়েছেন IRIS Denaর এক নাবিক।

48
বাড়িতে কথা

নাবিক মার্কিন হামলার আগে তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই সময়ই তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন তাঁদের রণতরীতে হামলা চালাতে পারে আমেরিকা।

58
মার্কিন সতর্কতা

নাবিক জানিয়েছিলেন IRIS Denaয় থাকা নাবিক আর ক্রু সদস্য ও সেনা বাহিনীর সদস্যদের আগে থেকেই সতর্ক করেছিল আমেরিকা। তাদের জাহাজ খালি করে দিতে বলেছিল। একবার নয় দুই বার সতর্ক করা হয়েছিল.

68
ইরান কী করেছিল?

আমেরিকার সতর্কতার পরেই ইরানে নৌবাহিনী IRIS Dena খালি করতে কোনও নির্দেশ দেয়নি। তাই সকলকেই থাকতে হয়েছিল রণতরীতে। নাবিকের বাবা আরও জানিয়েছিলেন, এই বিষয় নিয়ে বিবাদও হয়েছিল জাহাজে। অনেকেই জাহাজ ছাড়তে প্রস্তুতি নিয়েছিল।

78
৩২ জন বেঁচে গিয়েছিল

নাবিকের বাবা আরও জানিয়েছেন, IRIS Dena থাকা মাত্র ৩২ জন ক্রু সদস্য বেঁচে গিয়েছিল। কারণ তাদের কাছেই ছিল লাইফ জ্যাকেট। কয়েক জন লাইফ বোটে করে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল।

88
টর্পেডো হামলা

হামলার কথা স্বীকার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধ সচিব পিট হেহসেথ জানিছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকা টর্পেডো দিয়ে কোনও শক্রু দেশের রণতরী ওড়াল।

Read more Photos on
click me!

Recommended Stories