Iran US War Ceasefire: খুলতেই হবে হরমুজ় প্রণালী! ইরানকে সময় বেঁধে ১৫ দফা প্রস্তাব আমেরিকার, যুদ্ধে ইতি?

Published : Mar 25, 2026, 10:51 AM ISTUpdated : Mar 25, 2026, 11:42 AM IST
Iran US War Ceasefire: খুলতেই হবে হরমুজ় প্রণালী! ইরানকে সময় বেঁধে ১৫ দফা প্রস্তাব আমেরিকার, যুদ্ধে ইতি?

সংক্ষিপ্ত

Iran US War: ইতিমধ্যেই ১৫ দফার একটি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দু-দিন ধরে একাধিকবার দাবি করেছেন যে, আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। তাঁর কথায়, ইরানের যারা ‘সঠিক মানুষ’ আছেন, তাদের সঙ্গে করথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

Iran US War: ইরানের সঙ্গে তাহলে এবার যুদ্ধবিরতি? আপাতত এক মাসের জন্য যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে আমেরিকা, এইরকমটাই সূত্রের খবর (iran us war latest news)। এই সময়ের মধ্যে আমেরিকার পাঠানো প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে। এমনই খবর উঠে আসছে ‘নিউ ইয়র্ক টাইমসের’ প্রতিবেদনে (iran us war ceasefire)। 

ইরান-আমেরিকা সংঘাত মিটছে?

সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইতিমধ্যেই ১৫ দফার একটি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দু-দিন ধরে একাধিকবার দাবি করেছেন যে, আমেরিকা এই মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। 

তাঁর কথায়, ইরানের যারা ‘সঠিক মানুষ’ আছেন, তাদের সঙ্গে করথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি, এও দাবি করা হয়েছে যে, চলমান এই যুদ্ধ শেষ করার জন্য চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এবার সেই সবকিছুর মধ্যেই প্রকাশ্যে চলে এল আমেরিকার সেই ১৫ দফা প্রস্তাবের বিষয়টি।

এই প্রসঙ্গে ইজ়রায়েলের ‘চ্যানেল ১২’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে ইরানের কাছে  মোট ১৫ দফার একটি প্রস্তাব পাঠানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। সেই ১৫ দফা প্রস্তাবগুলি কী কী?

আমেরিকার দেওয়া ১৫ দফা প্রস্তাব

ইরান সমর্থিত গোষ্ঠীগুলি যাতে কোনওরকম ছায়াযুদ্ধের মধ্যে জড়িয়ে না পড়ে, সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে।

সেই সমস্ত সংগঠনকে অর্থসাহায্য এবং অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এখনই।

হরমুজ় প্রণালী সবসময়ের জন্য খোলা রাখতে হবে।

ইরানের অস্ত্রভান্ডারকে সীমিত রাখতে হবে এবং কত পরিমাণ ক্ষেপণাস্ত্র রাখা যাবে, তা পরে নির্ধারিত হবে।

ইরানকে অবশ্যই মজুত রাখা ৪৫০ কিলোগ্রাম তথা ৬০% পরিশুদ্ধ ইউরেনিয়াম রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র হাতে তুলে দিতে হবে ভবিষ্যতে।

নাতান্‌জ়, ইসফাহান এবং ফোরডো, ইরানের এই তিনটি পারমাণবিক কেন্দ্রগুলিকে ভেঙে ফেলতে হবে।

আইএইএ-কে স্বচ্ছতা এবং তদারকির অধিকার অবশ্যই দিতে হবে।

যে কোনও ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থেই ব্যবহার করা যাবে।

বিদ্যমান পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করে ফেলতে হবে ইরানের।

পারমাণবিক অস্ত্র যাতে তৈরি না হয়, সেই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

কোনওরকম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের ভূখণ্ডে করা যাবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

২০২৬-এ হতে চলেছে এই ভয়ঙ্কর ঘটনা? বাবা ভাঙ্গার হাড়হিম করা ভবিষ্যদ্বাণী ঘিরে তুঙ্গে আতঙ্ক!
Persona Non Grata: ইরানের রাষ্ট্রদূতকে দেশছাড়া করল লেবানন! স্বাগত জানাল ইজরায়েল