Iran War: ইরানের বিশাল অস্ত্র ভাণ্ডার রয়েছে। তেমন দাবি করেছে মোসাদ আর সিআইএ-এর গুপ্তচররা। কিন্তু কতদিন যুদ্ধ চালাতে পারবে ইরান। ইরানের অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখুন।
ইরানের বিরুদ্ধে আমেরিকা আর ইজরায়েলের যুদ্ধের আজ ৯ দিন। এখনও উত্তপ্ত পশ্চিম এশিয়ার। প্রত্যক্ষ তেমন কোনও দেশের সহযোগিতা না পেলেও আত্মসমর্পণ করতে রাজি নয় তেহরান। তা বারবারই স্পষ্ট করেছে ইরান। এই পরিস্থিতিতে ইরান স্পষ্ট করে দিয়েছে আপাতত যুদ্ধে ইতি টানার কোনও ইচ্ছে তাদের নেই।
210
প্রশ্নঃ কত পরিমাণ অস্ত্র মজুত আছে ইরানের হাতে?
এই অবস্থায় গোটা বিশ্বের কাছেই প্রশ্ন ইরানের এখনও কত পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। কারণ ইরান কোনও দিনই তাদের অস্ত্র ভাণ্ডার সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। আয়াতুল্লাহ আলি খামেনেইর জমানায় একের পর এক বিধ্বংসী অস্ত্র ইরান তৈরি করেছে। কিন্তু তেমনভাবে প্রকাশ করেনি। মোসাদ ও সিআইএ-একাধিক গুপ্তচর সংস্থা সক্রিয় ইরানে। কিন্তু তাদের কাছেও স্পষ্ট কোনও তথ্য নেই।
310
ইরানের অস্ত্র ভাণ্ডার
ইরানের অস্ত্র ভাণ্ডার দেশের কোথায় কোথায় রয়েছে তাও স্পষ্ট নয় ইজরায়েল আর আমেরিকা। তারা একাধিকবার দাবি করেছে যে ইরানের মিসাইল হাব ও লঞ্চ প্যাড উড়িয়ে দিয়েছে। কিন্তু তার পরেও ইরানে একের পর এক মিসাইল তাক করছে শত্রুপক্ষের দিকে। একাধিক গোয়েন্দ সংস্থার কথায় ইরানের অস্ত্র ভাণ্ডার রয়েছে সে দেশের মাটির তলায়। সেখানে নাকি প্রচুর পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছে।
রবিবার ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কোর বা IRGCর দাবি করেছে আমেরিকা আর ইজরায়েলের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক যুদ্ধের জন্য তারা তৈরি। তাদের হাতে ৬ মাসের রসদ মজুত রয়েছে। আইআরজিসির মুখপাত্র আলি মগম্মদ নৈনি বলেন, 'বর্তমানে যে গতিতে সামরিক সংঘাত চলছে এই গতিতেতই যদি চলতে থাকে তাহলে আগামী ৬ মাস ইরান যুদ্ধ করতে সক্ষম। ' যদিও পাল্টা ইজরায়েল বলেছে, যুদ্ধের সবে তো শুরু হয়েছে। আগামী দিনে অনেক চমক রয়েছে।
510
নজর ইরানের অস্ত্র ভাণ্ডারে
এই অবস্থায় চলুন এক নজরে দেখেনি ইরানের অস্ত্র ভাণ্ডার। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ও বৃহত্তম রাষ্ট্র। গোয়াদের রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে প্রচুর পরিমাণ বিধ্বংসী অস্ত্র মজুত রয়েছে। একাধিকবার আমেরিকায় রোষানলে পড়ায় ইরান সামরিক দিক দিয়ে নিজেকে যথেষ্ট শক্তিশালী দেশ হিসেবে তৈরি করেছে। যার মূল কারিগর ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনেই।
610
ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার
ইরানের হাতে ২৫০০ থেকে ৩০০০ -এর বেশি ব্যালিস্টিক মিলাইল রয়েছে। মার্চ মাসের শুরু থেকে এপর্যন্ত ইরান ব্যবহার করেছে মাত্র ৫৭১টি। ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ৩০০ থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত। উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হল শাহাব-৩, সেজিল, খায়বার শেরকান।
710
ড্রোন
বর্তমান বিশ্বে ড্রোন উৎপাদনে প্রথম দিকের দেশ ইরান। কয়েক হাজার ড্রোন রয়েছে ইরানের হাতে। যার মধ্যে রয়েছে নজরদারি ড্রোনও। ইরান ইতিমধ্যেই প্রায় ২০০০ ড্রোন ব্যবহার করেছে।
810
সেনা বাহিনী
ইরানের সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা ৬১০০০০। লক্ষ লক্ষ সংরক্ষিত সেনা রয়েছে। যা ইরানের গর্ব।
910
বিমান ও নৌবাহিনী
ইরানের হাতে ইরানের হাতে প্রায় ৪০০টি সক্রিয় বিমান রয়েছে, যার মধ্যে ৪১টি F-14 ফাইটার জেট এবং রাশিয়ার দেওয়া আধুনিক অ্যাটাক হেলিকপ্টার উল্লেখযোগ্য। নৌবাহিনীতে সাবমেরিনসহ বেশ কিছু যুদ্ধজাহাজ থাকলেও সম্প্রতি সংঘাতে বেশ কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
1010
পারমাণবিক ক্ষমতা
ইরান পারমাণু বোমা তৈরি করেছে কিনা তা নিয়ে সঠিক কোনও রিপোর্ট নেই আমেরিকা আর ইজরায়েলের হাতে। তবে ইরানের হাতে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সময় ইরান স্পষ্ট করে জানিয়েছিল তাদের কাথে ৪৬০ কিলোগ্রাম ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যা থেকে অতিদ্রুত পরমাণু বোমা তৈরি করা যায়। কিন্তু তৈরি করা পরমাণু বোমা ইরানের হাতে রয়েছে কিনা তা স্পষ্ট নয়।