Iran War Update: চার-পাঁচ সপ্তাহ ধরে চলবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান! তাৎপর্যপূর্ণ বার্তা ট্রাম্পের

Published : Mar 03, 2026, 12:51 AM ISTUpdated : Mar 03, 2026, 10:58 AM IST
donald trump on iran

সংক্ষিপ্ত

Iran War Update: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ৪-৫ সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে পারে (donald trump on iran latest news)। প্রসঙ্গত, ইরানের হামলায় কুয়েতে রবিবার রাতে, নিহত হয়েছেন তিনজন আমেরিকান সেনা।

Iran War Update: যুদ্ধকালীন পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (iran war update)। রবিবার তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার আগে আগামীদিনে আরও সেনার প্রাণ যেতে পারে। আর সোমবার সকালে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ৪-৫ সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে পারে (donald trump on iran latest news)।

প্রসঙ্গত, ইরানের হামলায় কুয়েতে রবিবার রাতে, নিহত হয়েছেন তিনজন আমেরিকান সেনা। গুরুতর আহত আরও পাঁচজন। সোমবার, বাহরিনে মার্কিন পঞ্চম নৌ-বহরের সদর দফতের হামলা চালিয়েছে ইরান।

ডোনাল্ড ট্রাম্পের তাৎপর্যপূর্ণ বার্তা

নিহত আয়াতোল্লা খামেনেইয়ের অনুগামীদের প্রতিশোধের ধরন দেখে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আমেরিকা-ইজ়রায়েল যৌথবাহিনীর পক্ষে ইরানকে সহজে পরাস্ত করা সম্ভব হবে না। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, সংবাদপত্র ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ‘‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ৪-৫ সপ্তাহ পর্যন্ত চালানো হতে পারে। তবে দরকার পড়লে আমেরিকা আরও দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য প্রস্তুত।’’

প্রসঙ্গত, শনিবার সকালে ইরানের উপর ইজ়রায়েল এবং আমেরিকা যৌথ বিমান হামলা চালায়। এই অপারেশনগুলির নাম দেওয়া হয় 'লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’। সেই হামলাতেই ইরানের সর্বময় ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। 

৪-৫ সপ্তাহেরও বেশি সময় ধরে চলবে সামরিক অভিযান?

তারপরেই ইজ়রায়েল, কুয়েত, বাহরিন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, সাইপ্রাস, জর্ডন এবং সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও বিমানহানা চালিয়েছে ইরান। আমেরিকার পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশ সাইপ্রাসে ব্রিটিশ সেনাঘাঁটিকেও নিশানা করেছে ইরান। 

এইসবের মাঝেই ট্রাম্পের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই, খামেনেইয়ের অনুগামীরা এই প্রচণ্ড ক্ষিপ্ত এই মুহূর্তে। তারা প্রতিশোধ নিতে চাইছেন। আর সোমবার সকালে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ৪-৫ সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T-Rex: তৃণভোজী ডাইনোসরের মাথায় গেঁথে গিয়েছিল টি-রেক্সের ধারালো দাঁত! গবেষণায় চমক
মহাকাশে বিচ্ছিন্ন গ্রহের সংসারে থাকতে পারে প্রাণের অস্তিত্ব! চমকে দেওয়ার মত রিপোর্ট