Israel Election Results 2026: এগিয়ে থাকলেও গদিতে ফেরা নিশ্চিত নয় নেতানিয়াহুর, ইজরায়েলের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই

Published : Oct 28, 2026, 12:38 PM IST
israel election benjamin netanyahu

সংক্ষিপ্ত

Israel Election Results 2026: ইজরায়েলের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। অগ্নিপরীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখনও পর্যন্ত ৬০ শতাংশের কাছাকাছি ব্যালটের গণনা হয়েছে। নেতানিয়াহু পন্থী জোট ৫৫টি আসনে এগিয়ে বিরোধী জোটের দখলে রয়েছে ৪৯টি আসন।

Israel Election Results 2026 ইজরায়েলের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। অগ্নিপরীক্ষায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখনও পর্যন্ত ৬০ শতাংশের কাছাকাছি ব্যালটের গণনা হয়েছে। তার মধ্যে নেতানিয়াহু পন্থী জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে বিরোধী জোটের দখলে রয়েছে ৪৯টি আসন। বাকি ১৬টি আসন পেয়েছে আরব দলগুলির জোট। ইজরায়েলের সংসদ (কনেসেট) মোট ১২০টি আসনের। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ৬১টি আসন প্রয়োজন। ভোট গণনা চলাকালীন আংশিক ফলাফল প্রকাশ করল দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোটের মুখ আইজেনকোটের দাবি, তারাই এবার সিংহাসনে বসবেন।

চলছে হাড্ডাহাড্ডি লড়াই

গণনা যত এগোচ্ছে, পাল্টে যাচ্ছে আসন সংখ্যার হিসাব-নিকাশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রথমার্ধের ভোটগণনায় বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থিত জোট এবং বিরোধী শিবিরের মধ্যে অত্যন্ত জোরালো লড়াইয়ের ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭:৫৮ মিনিট পর্যন্ত মোট ব্যালট বাক্সের ৫৭.৩ শতাংশ গণনা সম্পন্ন হয়েছে। এই দফায় নেতানিয়াহু পন্থী জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে বিরোধী জোটের দখলে রয়েছে ৪৯টি আসন। বাকি ১৬টি আসন পেয়েছে আরব দলগুলির জোট।

গণনা যত এগোচ্ছে ততই কঠিন হচ্ছে লড়াই

তবে সকাল থেকেই গণনার গতিপথ ও আসনসংখ্যা ঘন ঘন পরিবর্তিত হতে দেখা গিয়েছে। ভোর ৭:২৭ মিনিটে যখন ৫৩.৭ শতাংশ ব্যালট বাক্স খোলা হয়েছিল, তখন নেতানিয়াহুর শিবির ৫৫টি, বিরোধী জোট ৫০টি এবং আরব দলগুলি ১৫টি আসনে এগিয়ে ছিল। এর কিছু পরেই, সকাল ৭:৪৩ মিনিট নাগাদ (৫৫.৪ শতাংশ ভোট গণনাকালে) নেতানিয়াহু জোটের আসন বেড়ে দাঁড়ায় ৫৬-তে। বিপরীতে বিরোধী দল ৪৯ এবং আরব দলগুলি ১৫টি আসনে থমকে থাকে। পর পর প্রকাশিত এই তথ্যে স্পষ্ট যে, মূল লড়াইয়ে নেতানিয়াহু শিবির গড়ে ৫৫ থেকে ৫৬ আসন এবং বিরোধী দলগুলি ৪৯ থেকে ৫০ আসনের মধ্যে ওঠানামা করছে। পাশাপাশি আরব দলগুলির ঝুলিতে জমা পড়ছে ১৫ থেকে ১৬টি আসন।

অন্যদিকে, বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল নেসেটে (ইজরায়েলি পার্লামেন্ট) প্রবেশাধিকারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৩.২৫ শতাংশ ভোটের সীমা পার করতে গিয়ে চরম লড়াইয়ের মুখে পড়েছে। হিসাব অনুযায়ী, ‘রিজার্ভিস্টস পার্টি’ বর্তমানে ২.৬ থেকে ২.৭ শতাংশ ভোট পেয়েছে। ‘পিপল অফ ইসরায়েল’ পার্টির ঝুলিতে এসেছে মাত্র ১.৭ শতাংশ ভোট এবং ‘হেরাডি পাবলিক পার্টি’ মাত্র ০.২ শতাংশ ভোটেই আটকে গিয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত ৩.২৫ শতাংশের থ্রেশহোল্ড পেরোতে না পারলে এই দলগুলি নেসেটে কোনও প্রতিনিধিত্ব পাবে না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হামলা বন্ধের বিনিময়ে হুথিদের ১ বিলিয়ন ডলার দিতে চায় সৌদি? দালালি করছেন আসিম মুনির
Brazil President Lula: চিনেবাদাম বিক্রি থেকে জুতো পালিশ, বাদ গেছিল হাতের আঙুল! ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুলার ইতিহাস জানেন?