Isreal-Iran War: পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। ইসরায়েল ইরানের একাধিক শহরে সামরিক অভিযান চালিয়েছে। তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি জায়গায় জোরালো বিস্ফোরণ হয়েছে। ইরানের ছোড়া মিসাইলের জবাবেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে, যার জেরে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।
212
ইরানের দাবি
ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, রাজধানী তেহরানে অন্তত "দুটি শক্তিশালী বিস্ফোরণের" শব্দ শোনা গেছে। অন্যদিকে, দেশের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে অন্তত তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে।
312
কোথায় কোথায় মিসাইল হানা?
সরকারি সম্প্রচার সংস্থা IRIB জানিয়েছে, এই হামলা শুধু একটি শহরে সীমাবদ্ধ ছিল না। তেহরান, তাবরিজ এবং ইস্পাহান—একাধিক শহরেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এই ঘটনাটি পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কারণ, এর ঠিক আগেই তেহরানও ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছিল।
512
যুদ্ধ থামাতে কালঘাম ছোটাচ্ছেন ট্রাম্প
এই পাল্টাপাল্টি হামলার আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি ১০০ দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখার জন্য কূটনৈতিক দৌড়ঝাঁপ চালাচ্ছেন। তবে যুদ্ধ বিরতি ঘোষণার পরে এটাই প্রথম হামলা
612
ইরানের হুঁশিয়ারি
ইরানের হামলার বিষয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) এক বিবৃতিতে জানায়, "এই মুহূর্তে, ইসরায়েলি বিমানবাহিনী সমস্ত হুমকি মোকাবিলা এবং প্রয়োজনে আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছে।" সামরিক কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আরও হামলার সম্ভাবনার বিষয়ে সতর্ক করে। পরে তারা জানায়, ইরানের ছোড়া সমস্ত মিসাইল সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
712
ইজরায়েলে হামলার কারণ কী?
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হয়েছিল লেবাননে তাদের "শত্রুতামূলক কার্যকলাপ বন্ধ করার জন্য একটি সতর্কবার্তা" হিসেবে। এই সংঘাতের পিছনে ইসরায়েলি সেনা এবং হেজবোল্লার মধ্যে বাড়তে থাকা লড়াইয়েরও একটি বড় ভূমিকা রয়েছে।
812
লেবালনে হামলা ইজরায়েলের
রবিবার সকালে লেবাননের এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলে হামলা চালায়। এর জবাবে ইসরায়েলও বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা করে, যাতে দুজন নিহত এবং ১১ জন আহত হন।
912
থমকে ইরান-আমেরিকার শান্তি চুক্তি
এই সমস্ত ঘটনা এমন একটা সময়ে ঘটছে যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি অন্তর্বর্তী শান্তিচুক্তি নিয়ে আলোচনা থমকে আছে।
1012
ট্রাম্পের বার্তা
বোমা বিস্ফোরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তাঁর প্রশাসন কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে চায়। তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়, "আপনারা আপনাদের মিসাইল ছুড়েছেন। যথেষ্ট হয়েছে।" একই সঙ্গে, ট্রাম্প রবিবার বেইরুটে ইসরায়েলি বিমান হামলার সমালোচনা করেন।
1112
নেতানিয়াহুকে নির্দেশ ট্রাম্পের
Axios-এর রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো থেকে বিরত করার চেষ্টা করবেন।
এমনকি, ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি হলে নেতানিয়াহুকে তা মেনে চলতে হবে। ট্রাম্প ঘোষণা করেন, "আমিই সিদ্ধান্ত নিই। সব সিদ্ধান্ত আমিই নিই। নেতানিয়াহু সিদ্ধান্ত নেওয়ার কেউ নন।"
1212
নিরাপত্তায় জোর ইজরায়েলের
হামলার পর একাধিক জেলায় এয়ার ডিফেন্স সাইরেন বেজে ওঠে। এরপর ইসরায়েলি কর্তৃপক্ষ সোমবার দেশজুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই সপ্তাহেই পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছে।