Israel Election: অক্টোবরে ভাগ্য পরীক্ষা নেতানিয়াহুর! যুদ্ধের মধ্যে ভোট প্রক্রিয়া ইজরায়েলে

Published : Jul 13, 2026, 09:24 AM IST
Israel Sets October 27 Election as Netanyahu Faces Political Test Amid Wars

সংক্ষিপ্ত

ইসরায়েলে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর ভোটগ্রহণ হবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চার বছরের মেয়াদ পূর্ণ করায় এই নির্বাচন হচ্ছে। ১৯৮৮ সালের পর এই প্রথমবার নির্ধারিত সময়ে ভোট হতে চলেছে দেশে।

ইসরায়েলে পরবর্তী সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ২৭ অক্টোবর দেশে ভোটগ্রহণ হবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার চার বছরের মেয়াদ পূর্ণ করার পরেই এই নির্বাচন হচ্ছে।

রবিবার শাসক দল লিকুদ পার্টির এক শীর্ষ নেতা ওফির কাটজ এই ভোটের তারিখ নিশ্চিত করেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম 'দ্য টাইমস অফ ইসরায়েল' জানিয়েছে, সংসদের মেয়াদ ১৭ জুলাই শেষ হচ্ছে, তাই আইন অনুযায়ীই এই সময়ে ভোট হচ্ছে।

এই ঘটনা বেশ ঐতিহাসিক। কারণ ১৯৮৮ সালের পর এই প্রথমবার দেশে একেবারে নির্ধারিত সময়ে সাধারণ নির্বাচন হতে চলেছে। শুধু তাই নয়, 'দ্য টাইমস অফ ইসরায়েল' আরও উল্লেখ করেছে যে, গত পাঁচ দশকের মধ্যে নেতানিয়াহু সরকারই প্রথম, যারা তাদের চার বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারল।

শাসক জোটের পক্ষ থেকে সংসদের মেয়াদ সম্পূর্ণ হতে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানোর পরেই এই তারিখ চূড়ান্ত করা হয়। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, সংসদের মেয়াদ যেদিন শেষ হবে, অর্থাৎ ১৭ জুলাই, সেদিন থেকেই নির্বাচনের জন্য অধিবেশন স্থগিত হয়ে যাবে। একইসঙ্গে, রাজনৈতিক দলগুলিকে তাদের প্রার্থীর তালিকা জমা দেওয়ার জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

২০২২ সালে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দক্ষিণপন্থী সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে হামাসের অতর্কিত হামলার পর তাঁর নিরাপত্তা সংক্রান্ত ভাবমূর্তি বড়সড় ধাক্কা খায় এবং তিনি তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েন।

'দ্য টাইমস অফ ইসরায়েল' আরও জানিয়েছে যে, এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে ২০১৯ সাল থেকে দুর্নীতির মামলা চলছে। দোষী সাব্যস্ত হলে তাঁর জেল পর্যন্ত হতে পারে। পাশাপাশি, গাজা, লেবানন এবং ইরানের সঙ্গে চলতে থাকা আঞ্চলিক সংঘাত নিয়েও তীব্র অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী।

ইজরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একদিকে যুদ্ধ, অন্যদিকে দুর্নীতি- এই দুয়ের যাঁতাকলে পড়ে রীতিমত চাপে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর সেই কারণে এবার নির্বাচন যথেষ্টই গুরুত্বপূর্ণ ইরজায়েলের কাছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Money Tree: শুধু গল্পে নয়, বাস্তবেও আছে টাকার গাছ! সামনে দাঁড়ালেই পাবেন লক্ষ লক্ষ টাকা, ফলের মতো ঝড়ে পড়বে কয়েন?
Bangkok Pub Fire: ব্যাঙ্ককের পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্য, আহত ৬৩