বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্শিতে বসছেন তারেক রহমান, ছবিতে দেখুন তাঁর সম্পত্তির পরিমাণ

Published : Feb 13, 2026, 12:52 PM IST

Tarique Rahman Net Worth: বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বিএনপি নেতা তারেক রহমান। ১৭ বছর পরে দেশে ফিরেই বসতে চলছেন প্রধানমন্ত্রীর কুরশিতে। জানুন তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ। 

PREV
110
বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান?

জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষের পথে। জনতার রায় স্পষ্ট বাংলাদেশের ক্ষমতায় আসতে চলছে BNP নেতা তারেক রহমান। কিন্তু কে এই তারেক রহমান? রইল বাংলাদেশের 'ভাবি' প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য।

210
তারেক রহমান

তারেক রহমনের বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় পুত্র। তিনি ২০ নভেম্বর ১৯৬৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৭ বছর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে কয়েক মাস আগেই দেশে ফিরেছেন।

310
স্বেচ্ছা নির্বাসনের কারণ

২০০৮ দুর্নীতির অভিযোগ তৎকালীন শেখ হাসিনা সরকার গ্রেফতার করেছিলেন তারেক রহমানকে। তারপরই জামিনে মুক্তি পান। সেই সময়ই চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। তারপর হাসিনা জমানায় আর দেশে ফেরেননি। হাসিনা পরবর্তী যুগে দলের হাল ধরার জন্য দেশে ফিরেছিলেন।

410
জিয়ার মৃত্যু

২০২৫ সালের ১৭ ডিসেম্বর দেশে ফিরেছিলেন তারেক রহমান। তখন মৃত্যু শয্য়ায় খালেদা জিয়া। তাঁর দেশে ফেলার ৫ দিন পরেই মৃত্যু হয় বিএনপি নেত্রীর। সেই সময় দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নেন তারেক।

510
দুই কেন্দ্রে জয়ী

বাংলাদেশে ফেরার পরই ভোট নিয়ে দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। তাঁকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে লড়াই করেছিল বিএনপি। তিনি বগুড়া-৬ ও ঢাকা -১৭ আসন থেকে প্রার্থী হন। দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয় লাভ করেন।

610
তারেক রহমানের সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী ৫৭ বছরের তারেক রহমান বিপুল সম্পত্তির মালিক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯৭ লক্ষ টাকা। ব্যাঙ্কে জমা অর্থ, সোনা, আসবাব-সব মিলিয়ে আরও ১ কোটি ৯৩ লক্ষ টাকার স্থাবর আর অস্থাবর সম্পত্তি রয়েছে। রয়েছে প্রচুর শেয়ার।

710
তারেকের নগদ অর্থ

তারেকের ব্যাঙ্কে জমা অর্থ ও নগদ অর্থের পরিমাণ ৩১ লক্ষ ৫৮ হাজার টাকা। শেয়ার রয়েছে ৬৮ লক্ষ টাকার। ফিক্সড ডিপোজিট রয়েছে ৯০ লক্ষ ২৪ হাজার টাকার। অন্যান্য আমানত ১ লক্ষ ২০ হাজার টাকা। আসবাবের মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

810
স্থাবর সম্পত্তি

প্রচুর পরিমাণে স্থাবর সম্পত্তির মালিক তিনি। তাঁর দুই একের বেশি জমি রয়েছে। যার দাম ছিল ৩ লক্ষ ৪৫ হাজার টাকা।

910
তারেকের ঋণ-দেনা

নির্বাচনী হলফনামা অনুযায়ী তারেকের ঋণদেনা নেই। স্ত্রীর নামেও কোনও ঋণ দেনা নেই। তিনি ২০২৫-২৬ অর্থবর্ষে আয়কর দিয়েছে ১ লক্ষ ১ হাজার ৪৫৩ টাকা।

1010
এগিয়ে বিএনপি

বাংলাদেশের নির্বাচনে বিএনপি অনেকটাই এগিয়ে রয়েছে। ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি ২০০টিরও বেশি আসনে জিতেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত। তবে তাঁর মা, তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিজয় উৎসব না করার আহ্বান জানিয়েছেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories