
Los Angeles Helicopter Crash: খবর কভার করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার সংবাদমাধ্যমের হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ভেঙে পড়ে NBC4 ও Telemundo 52-এর জন্য আকাশপথে খবর কভার করা একটি নিউজ হেলিকপ্টার। দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু'জন হেলিকপ্টারে ছিলেন এবং আরও এক জন মাটিতে থাকা অবস্থায় প্রাণ হারান। কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান NBC Los Angeles-এর সাংবাদিক ইলিয়ানা মোরেনো ও পাইলট জর্জ মার্সিনিউ।
চ্যাটসওয়ার্থ এলাকায় একটি বাসের সঙ্গে একটি গাড়ির ভয়াবহ সংঘর্ষের খবর কভার করছিল একাধিক সংবাদমাধ্যমের হেলিকপ্টার। সেই দুর্ঘটনায় আগেই দু'জনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হন। ঘটনাস্থলের আকাশপথে পরিস্থিতির ছবি ও খবর সংগ্রহ করছিল NewsChopper4। ঠিক সেই সময় আচমকাই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাণিজ্যিক এলাকার পার্কিং লটে ভেঙে পড়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে দুর্ঘটনার খবর পায় লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট।
দেখুন ভিডিও
NBC LOS ANGELES HELICOPTER CRASHES WHILE COVERING METRO BUS CRASH
An NBC Los Angeles news (KNBC-TV) helicopter reportedly crashed in Chatsworth, California, while covering a Metro bus crash.
Further details on injuries and the circumstances of the helicopter crash are awaited. pic.twitter.com/skIAkYVChe— Subodh Kumar (@kumarsubodh_) September 16, 2026
হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পার্কিং লটে থাকা কয়েকটি গাড়ি এবং স্টোরেজ কনটেনারেও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। ৭০-এর বেশি দমকলকর্মী উদ্ধার ও আগুন নেভানোর কাজে অংশ নেন বলে স্থানীয় রিপোর্টে জানা গিয়েছে। ভয়াবহ আগুনের কারণে হেলিকপ্টারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মহিলা সাংবাদিক প্রাণ হারালেন
UPDATE: NBC Los Angeles reporter Eliana Moreno and pilot George Marciniw have been identified among those killed in the station’s news helicopter crash pic.twitter.com/tEw1CTw043
— BNO News (@BNONews) September 16, 2026
এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে NBC Los Angeles-এর আকাশপথের সাংবাদিক ইলিয়ানা মোরেনো এবং অভিজ্ঞ হেলিকপ্টার পাইলট জর্জ মার্সিনিউ ছিলেন বলে একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর প্রাথমিক পর্যায়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিহতদের নাম প্রকাশ করেনি। পরবর্তী রিপোর্টে তাঁদের পরিচয় সামনে আসে। মোরেনো দীর্ঘদিন ধরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আকাশপথে সংবাদ সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে মার্সিনিউ-র দীর্ঘ বিমান ও হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল বলে তাঁর পেশাগত প্রোফাইল থেকে জানা যায়।
শোকের ছায়া
NBC4 এবং Telemundo 52 যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তাঁদের তরফে জানানো হয়েছে, NBC4 ও Telemundo 52-এর জন্য আকাশপথে সংবাদ কভার করা হেলিকপ্টারটি এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে দুই সংবাদমাধ্যম।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কেন হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করবে। তদন্তকারীরা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, উড়ানের গতিপথ এবং দুর্ঘটনার আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখবেন। একদিকে বাস দুর্ঘটনার খবর কভার করতে গিয়ে সংবাদমাধ্যমের হেলিকপ্টারের এই মর্মান্তিক দুর্ঘটনা, অন্যদিকে একই ঘটনায় একাধিক প্রাণহানি,সব মিলিয়ে চ্যাটসওয়ার্থে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।