Masood Azhar: মাসুদ আজহারের ভাইয়ের মৃত্যু, বড় ধাক্কা খেল জইশ-ই-মহম্মদ

Published : Mar 31, 2026, 09:49 AM ISTUpdated : Mar 31, 2026, 10:01 AM IST
Jaish e Mohammad Masood Azhar

সংক্ষিপ্ত

Masood Azhar: পাকিস্তানের (Pakistan) কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) প্রধান মাসুদ আজহারের পরিবারের বেশ কয়েকজন সদস্য 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সময় প্রাণ হারায়। এবার এই জঙ্গি নেতার ভাই মহম্মদ তাহির আনোয়ারেরও (Mohammad Tahir Anwar) মৃত্যু হল। এর ফলে বড় ধাক্কা খেল মাসুদ ও তার সংগঠন।

DID YOU KNOW ?
ভারতে হামলা জইশের
২০০১ সাল থেকে এখনও পর্যন্ত বারবার ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে জইশ-ই-মহম্মদ।

Jaish-e-Mohammed: পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হল জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) ভাই মহম্মদ তাহির আনোয়ারের (Mohammad Tahir Anwar)। তার কীভাবে মৃত্যু হল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দাদার জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল আনোয়ার। সে বেশ কয়েক বছর ধরে জইশের বিভিন্ন নাশকতামূলক কাজকর্মের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে আনোয়ারের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। তবে তার কীভাবে মৃত্যু হল, সে বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, সোমবার গভীর রাতে পাঞ্জাব প্রদেশের (Punjab) বাহাওয়ালপুর (Bahawalpur) শহরে জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে আনোয়ারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার কোনও অসুস্থতা ছিল না কোনও অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বারবার ধাক্কা খাচ্ছে জইশ

'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সময় বাহাওয়ালপুরে জইশের সদর দফতরে আঘাত হানে ভারতের বিমানবাহিনী (Indian Air Force)। সেই সময় মাসুদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়, পরিবারের সদস্য এবং জঙ্গির মৃত্যু হয়। প্রথমে সে কথা স্বীকার করতে চাইছিল না এই জঙ্গি সংগঠন। তবে গত বছরের সেপ্টেম্বরে প্রথমবার মাসুদের পরিবারের সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করে জইশ। এই জঙ্গি সংগঠনের এক সিনিয়র কমান্ডার স্বীকার করে, ভারতের আক্রমণে মাসুদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। এবার মাসুদের ভাইয়েরও মৃত্যু হল। ফলে এই জঙ্গি নেতাকে অনেকটাই কোণঠাসা করে দিতে সক্ষম হয়েছে ভারত।

জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত

'অপারেশন সিঁদুর'-এর সময় বাহাওয়ালপুরে জামিয়া মসজিদ সুভান আল্লাহতেও (Jamia Masjid Subhan Allah) আঘাত হানে ভারত। একসঙ্গে একাধিক জঙ্গি ঘাঁটিতে আঘাতের ফলে জইশের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। মাসুদের বোন, বোনের স্বামী, বোনের ছেলে, বোনের মেয়ে ও এক শিশু-সহ পরিবারের ১০ জন সদস্যের মৃত্যু হয়। এছাড়া মাসুদের কয়েকজন সহযোগীরও মৃত্যু হয়। এই জঙ্গি সংগঠনকে পুরোপুরি শেষ করে দেওয়াই ভারতের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের পরিবারের ১০ জন খতম।
গত বছর অপারেশন সিঁদুরের মাধ্যমে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জনকে খতম করে দেয় ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

Turkey Warns: কুর্দিরা ইরানের বিরুদ্ধে লড়লে ইরাকে সেনা পাঠাব, হুঁশিয়ারি তুরস্কের
China-Taiwan: তাইওয়ানের আকাশে আবার চিনের যুদ্ধবিমান, পরপর দু'দিন ধরে বাড়ছে উত্তেজনা