Mojtaba Khamenei Death Rumors: হামলায় মৃত্যু হয়েছে ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের? বড় কথা জানাল তেহরান

Published : Mar 11, 2026, 07:25 PM IST
Mojtaba Khamenei

সংক্ষিপ্ত

Mojtaba Khamenei Death Rumors:আমেরিকা যুক্তরাষ্ট্র-ইরানের যৌথ হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়োতোল্লা খামেনির। এরপর আয়াতোল্লা পুত্র মোজতবা খামেনেই-কে সর্বোচ্চ নেতার পদে বসানো হয়।দাবি হামলায় গুরুতর জখম হয়েছেন, এমনকী মারাও গিয়েছেন মোজতবা।

Mojtaba Khamenei Death Rumors :আমেরিকা যুক্তরাষ্ট্র-ইরানের যৌথ হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়োতোল্লা খামেনির। এরপর আয়াতোল্লা পুত্র মোজতবা খামেনেই-কে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসানো হয়। কিন্তু বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, মার্কিন-ইজরায়েল হামলায় গুরুতর জখম হয়েছেন, এমনকী মারাও গিয়েছেন মোজতবা খামেনেই। যুদ্ধের মধ্যেই ইজরায়েল হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা যাকেই করা হোক না কেন, তাঁকে হত্যা করা হবে। ইজরায়েলের এই হুঁশিয়ারির পর তাদের সর্বোচ্চ নেতার নাম নিয়েও ধোঁয়াশা রেখেছিল তেহরান। তবে পরবর্তী সময়ে সামনে ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে মোজতবা খামেনেই-কে নির্বাচিত করা হয়েছে। এরপরই ইজরায়েলের বেশ কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয় ইরানের নয়া সর্বোচ্চ নেতা গুরুতর আহত হয়েছেন বলে খবর ছড়ায়।

কী জানালেন ইরানের প্রেসিডেন্ট পুত্র

তবে বুধবার ইজরায়েলের এই বিষয়ের দাবিকে পুরোপুরি উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজকশিয়ানের ছেলে ইউসুফ পেজকশিয়ান। ইরানের প্রেসিডেন্ট পুত্র জানিয়েছেন, 'দেশের নতুন সর্বোচ্চ নেতা একেবারে সুস্থ আছেন। তাঁর নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি অটুট রয়েছে। প্রসঙ্গত, ইরান প্রশাসনের উপদেষ্টা ইউসুফ। সর্বোচ্চ নেতা মোজতবাকে ঘিরে যখন নানা জল্পনা ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় টেলিগ্রামে একটি বার্তায় ইরানের প্রেসিডেন্টের পুত্র জানান, "মোজতবা খামেনেই আহত হয়েছেন এমন খবর আমার কানেও আসে। বিষয়টি নিশ্চিত করতে আমি তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলি। তাঁরা আমাকে জানিয়েছেন, মোজতবা সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদেই আছেন।"

কোথায় আছেন নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই

দাবি করা হচ্ছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা দেশের রাজধানী থেকে বহু দূরে এক গোপন বাঙ্কারে নিরাপদে আছেন। মোজতবা খামেনেই এখন কোথায় আছেন সেই খবর দেশের হাতেগোণা কয়েকজন শীর্ষ নেতা ছাড়া আর কেউ জানেন না।

মোজতবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

ইজরায়েলি মিডিয়া জানিয়েছে যে মোজতবা তাঁর বাবার চেয়েও বেশি কঠোর এবং ইরানে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের পেছনে তাঁর হাত রয়েছে। ২০১৯ সালের নভেম্বরে মার্কিন ট্রেজারি বিভাগ মোজতবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। তৎকালীন সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করার জন্য তাঁকে মনোনীত করা হয়েছিল, যদিও তিনি কখনও নির্বাচিত বা সরকারি পদে নিযুক্ত হননি। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে ইরানিরা আজ রাতে তেহরানের ইমাম খোমেনির প্রার্থনা স্থলে এক অনুষ্ঠানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে শেষ বিদায় জানাবে। অনুষ্ঠানটি তিন দিন ধরে চলবে এবং শেষকৃত্যের সময় চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে।

ট্রাম্পের বিরুদ্ধে সরব ইরান

এদিকে, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন। আরাঘচির দাবি, দুই পক্ষের মধ্যে আলোচনা চলাকালীন বিদ্বেষের বশবর্তী হয়ে ইরানে বোমা হামলা চালিয়েছেন ট্রাম্প। X-তে একটি পোস্টে আরাঘচি বলেছেন, "যখন জটিল পরমাণু আলোচনাকে রিয়েল এস্টেট লেনদেনের মতো বিবেচনা করা হয় এবং যখন বাস্তবতাকে বড় মিথ্যার আড়ালে ঢেকে দেওয়া হয়, তখন অবাস্তব প্রত্যাশা কখনই পূরণ করা যায় না। ফলাফল? বিদ্বেষের বশবর্তী হয়ে আলোচনার টেবিলে বোমা হামলা। মিঃ ট্রাম্প কূটনীতি এবং তাঁকে নির্বাচিত আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হরমুজ প্রণালীতে গুজরাতগামী পণ্যবাহী জাহাজে হামলা, ২০ জন উদ্ধার, আটকে ৩
Dubai Airport Drone Incident: দুবাই বিমানবন্দরের সামনে আছড়ে পড়ল ঘাতক ড্রোন, জখম ৪, তবু দিব্যি চলছে বিমান