Nepal Flash Flood: হড়পা বানে নেপালজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ড্রোন পাঠিয়েও খোঁজ মিলল না ৯৩ জন শ্রমিকের

Published : Sep 01, 2026, 07:58 AM IST

Nepal Flash Flood: নেপাল বিপর্যয়ের পাঁচদিন পরও এখনও দগদগে হড়পা বানের স্মৃতি। দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। সকলেরই চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাড়ছে নিখোঁজ ও মৃতের সংখ্যা। এখন কী অবস্থা নেপালে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
নেপালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিখোঁজের সংখ্যা

কয়েক মিনিটের হড়পা বানে তছনছ নেপাল। বিপর্যয়ের পাঁচদিন পরও এখনও খোঁজ মেলেনি বহু মানুষের। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা অন্যদিকে পরিজনদের খোঁজ পেতে হাহাকার। হাসপাতালে হাসপাতালে বাড়ছে ভিড়। মর্গে উপচে পড়ছে দাবিদারহীন লাশের স্তূপ। এরই মধ্য়ে নেপালের একটি সুরঙ্গে ড্রন ক্যামেরা পাঠিয়েও খোঁজ মিলল না ৯৩ জন শ্রমিকের। সূত্রের খবর, ঘটনার সময় ওই টানেলের ভিতরে কাজ করছিলেন শ্রমিকেরা। দুর্ঘটনার পর থেকে তাদের আর কোনও হদিশ মেলেনি।

26
জলবিদ্যুৎ প্রকল্পে কাজে গিয়ে নিখোঁজ বহু শ্রমিক

নেপাল সরকার সূত্রে খবর, যখন হড়পা বান আসে তখন রাসুয়া জেলার রাসুয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন অন্তত ৯৩ জন শ্রমিক। বিপর্যয়ের পর থেকে তাঁদের আর কোনও খোঁজ মেলেনি। সুড়ঙ্গের মধ্যে কোথায় আটকে রয়েছেন শ্রমিকেরা, তার অনুসন্ধান চালাচ্ছে নেপালি সেনাবাহিনী। উদ্ধারকাজে আনা হয়েছে ইঞ্জিনিয়ারদেরও।

36
ড্রোন ক্যামেরা পাঠিয়েও মিলছে না প্রাণের হদিশ

ভোটেকোশী নদীতে বানের কারণে বরফে ঢাকা ওই সুড়ঙ্গের শেষ প্রান্তে হয়তো শ্রমিকেরা আটকে থাকতে পারেন, তেমন আশঙ্কা করেছিলেন উদ্ধারকারী দলের সদস্যেরা। কিন্তু সঠিক জায়গা কিছুতেই চিহ্নিত করতে পারছিলেন না কেউ। সেই কারণে সোমবার একটি ‘থার্মাল ড্রোন’ ওড়ানো হয় সুড়ঙ্গের মধ্যে। ড্রোনটি চলে যায় একে বারে সুড়ঙ্গের শেষপ্রান্তে। কিন্তু কোথাও কোনও প্রাণের হদিস মেলেনি! নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সচিবালয় জানিয়েছে, সেনাবাহিনীর নেতৃত্বাধীন দলটি অনুসন্ধান চালিয়ে ফিরে এসেছে।

46
নেপালে বাড়ছে মৃতের সংখ্যা

এদিকে হড়পা বানে বিপর্যস্ত নেপালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও নিখোঁজদের সংখ্যা। নেপাল সরকার সূত্রে খবর, মৃতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। এই বিপর্যয়ে ৪,২৪৭ জন নিখোঁজ। এর মধ্যে ৩,৬৫৫ জন নেপালি এবং ৫৯২ জন বিদেশি নাগরিক। চিতওয়ান, নভল পরাসির মতো জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উদ্ধারকারী দলগুলি প্রায় ১০,৪৫১ জনকে উদ্ধার করেছে।

56
এখনও নিখোঁজ বহু ভারতীয়

বন্যায় আটকে পড়া ২০ জন তেলুগু তীর্থযাত্রী নিরাপদে কাঠমান্ডু পৌঁছেছেন। তবে অন্ধ্রপ্রদেশের আরও ১৪ জনের খোঁজ এখনও মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। রাসুয়া জেলার দুটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে প্রায় ৯৩ জন কর্মী আটকে পড়েছেন। ভারতীয় উদ্ধারকারী দল ও নেপালের সেনা তাঁদের উদ্ধারের চেষ্টা করছে। ড্রিল করে টানেলে ঢোকার পথ তৈরি করা হচ্ছে। তারপরও মেলেনি কারও সন্ধান।

66
অব্যাহত উদ্ধার কাজ

নেপাল সরকার প্রায় ২০,০০০ নিরাপত্তাকর্মীকে উদ্ধারকাজে নামিয়েছে। ১৪টি মিলিটারি হেলিকপ্টার আকাশপথে নজরদারি চালাচ্ছে। বন্যায় ৪০টির বেশি সেতু এবং ২৫ মাইল রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ১১ হাজার ৩৭৯ জনকে। নিখোঁজদের মধ্যে রয়েছে অনেক ভারতীয়ও। সোমবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৫৮ জন ভারতীয়কে জীবিত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে। নিখোঁজ আড়াইশোর বেশি। নিখোঁজের তালিকায় আছেন অনেক ভারতীয় বংশোদ্ভূতও।

Read more Photos on
click me!

Recommended Stories