
Pakistan Fuel Crisis: আমেরিকা ও ইরানের সংঘাত এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানে। পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে সংঘাতের কারণে পাকিস্তানে জ্বালানি পরিস্থিতি এখন এতটাই খারাপ যে, সাধারণ মানুষের ওপর বেশ কিছু কড়া নিয়ম চাপাতে বাধ্য হয়েছে শাহবাজ সরকার।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও পাকিস্তানে জ্বালানির আকাল চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে নতুন সরকারি গাড়ি কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেদেশে। এখন থেকে পুরনো সরকারি গাড়িগুলোই ব্যবহার করতে হবে। কোনও অবস্থাতেই সরকারি কর্মী বা আধিকারিকদের জন্য নতুন গাড়ি কেনা যাবে না।
বিয়েবাড়ি মানেই তো হরেক রকমের খাবারের আয়োজন। কিন্তু পাকিস্তানের নাগরিকদের জন্য এখন কড়া নিয়ম চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সারা দেশে বিয়েবাড়িগুলোতে এবার থেকে মাত্র একটি পদই রান্না করা যাবে। অর্থাৎ, বিয়েতে ভাত-ডালের সঙ্গে বিরিয়ানি, জিলিপি বা পায়েস—সব একসঙ্গে রাখার কোনো সুযোগ নেই। যাই রান্না হোক না কেন, পদ একটাই হতে হবে।
আগামী ৩ মাসের জন্য সরকারি গাড়িগুলোতে জ্বালানি বরাদ্দের পরিমাণ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকদের বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। জ্বালানি খরচ বাঁচাতে জরুরি বৈঠকগুলো এখন থেকে অনলাইনেই সারতে হবে। এছাড়া, জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৯টার মধ্যে সমস্ত দোকানপাট, বাজার, শপিং মল এবং বাণিজ্যিক কেন্দ্রগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে জ্বালানি সংকটে ত্রাহি ত্রাহি রব ইসলামাবাদজুড়ে।
BREAKING: Pakistan has ordered nationwide "lockdown-like" fuel rationing and austerity measures with immediate effect due to the fuel and gas crisis causing historically low supply, per a Cabinet Division notification.
1. Shops, markets, malls and bazaars to close at 9 PM…— The Hormuz Letter (@HormuzLetter) September 18, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।