Pakistani Rangers: সেনার ট্রেনিং নাকি ডাকাতদের মহড়া? পাক রেঞ্জার্সের ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

Published : Nov 16, 2026, 03:57 PM IST
‘Army Training Or Dacoit Practice?’ Pakistani Rangers Video Triggers Mockery Across Social Media

সংক্ষিপ্ত

নিজেকে পাকিস্তানের এটিএস কমান্ডো বলে দাবি করা এক ব্যক্তির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত বাইক থেকে উলটে পড়ে গিয়ে গুলি চালাচ্ছেন এক রেঞ্জার। আর এই ভিডিও দেখেই রীতিমতো হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা।

পাকিস্তানের রেঞ্জার্সদের প্যারেড বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি সত্যি সেনার ট্রেনিং নাকি নিছকই ডাকাতদের মহড়া!

ইশাক জমির নামে এক ব্যক্তি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করেছেন। তিনি নিজের প্রোফাইলে নিজেকে পাকিস্তানের এটিএস কমান্ডো বলে পরিচয় দিয়েছেন। তাঁর অ্যাকাউন্টে এমন আরও অনেক ট্রেনিং ভিডিও রয়েছে, যেগুলি দেখলে সিরিয়াস তো দূরের কথা, বরং মজার বলেই মনে হয়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দু'জন লোক একটি মোটরসাইকেলে বসে আছেন। পিছনের সিটে বসে থাকা ব্যক্তিটি চলন্ত বাইক থেকে আচমকা পিছন দিকে হেলে পড়ে গুলি চালাতে শুরু করেন। তারপর আবার ফ্রেমে ফিরে আসেন এবং ভিডিওটি শেষ হয়ে যায়।

ইতিমধ্যেই এই রিলটি ২১ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং সাড়ে চার হাজারেরও বেশি মানুষ এতে কমেন্ট করেছেন। কমেন্টকারীদের মধ্যে বেশিরভাগই ভারতীয়।

ভিডিওটির কমেন্ট বক্সে মূলত ব্যঙ্গ-বিদ্রুপই বেশি চোখে পড়েছে। একজন লিখেছেন, এটা কি সেনার ট্রেনিং নাকি জঙ্গিদের! অন্য একজনের কটাক্ষ, আগে ৬০ সিসির ওই বাইকটা তো বদলান। আরেকজন তো একে সটান সার্কাস বলে দাগিয়ে দিয়েছেন। আর একজন আবার বলেছেন, এটা বোধহয় ডাকাতির ট্রেনিং চলছে।

অনেকে তো আবার এই ভেবে অবাক হয়েছেন যে, পাকিস্তান-এরও এটিএস বা অ্যান্টি-টেররিজম স্কোয়াড রয়েছে! অনেকের মতেই, এই ধরনের বাহিনী শুধুমাত্র বহির্বিশ্বকে দেখানোর জন্যই রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৪২ সালে ব্রিটিশ আমলে তৈরি হওয়া সিন্ধ পুলিশ রেঞ্জার্স থেকেই জন্ম এই পাকিস্তানি রেঞ্জার্সের।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Cross Border Love: সীমানা ছাড়িয়ে প্রেম! ভিয়েতনামের শিক্ষিকাকে হিন্দু মতে বিয়ে করলেন তামিলনাড়ুর পাইলট
PM Modi Manila Visit: মোদীর ম্যানিলা সফর নিয়ে ফিলিপিন্সে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস