
Bangladeshi Couple Executed: সৌদি আরবে (Saudi Arabia) ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশী নাগরিক নজরুল ইসলাম আবদুল বশির (Nazrul Islam Abdul Bashir) ও সুইটি আখতারের (Sweety Akhtar) মৃত্যুদণ্ডের ঘটনা নিয়েও ভারত-বিরোধী প্রচার শুরু করে দিল পাকিস্তানিরা (Pakistani)। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশীরাও। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ভিত্তিহীন প্রচার। সব পোস্টের বয়ানই এক। দাবি করা হচ্ছে, এক ভারতীয় এই ঘটনার সঙ্গে যুক্ত। এক পাকিস্তানির 'এক্স' হ্যান্ডলে প্রথমে ভারত-বিরোধী পোস্ট করা হয়। তারপর বাংলাদেশ, পাকিস্তান এবং আফ্রিকার একাধিক দেশের নাগরিকদের ‘এক্স’ হ্যান্ডলে হুবহু এক প্রচার করা হচ্ছে। এই পোস্টে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ডের জন্য এক ভারতীয় নাগরিককে দায়ী করা হচ্ছে।
মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টগুলিতে দাবি করা হচ্ছে, মক্কার (Mecca) মসজিদুল হারামে (Masjid al-Haram) সাফাইকর্মী হিসেবে কাজ করার সময় নজরুল ও সুইটির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মসজিদের ৮৫ ও ৮৭ নম্বর প্রবেশদ্বারের মাঝামাঝি একটি নির্জন ঘরে তাঁরা ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। পোস্টগুলির দাবি, এই দুই বাংলাদেশী যখন একসঙ্গে ছিলেন, তখন তাঁদের এক ভারতীয় বন্ধু বাইরে পাহারা দিচ্ছিলেন। ওই ব্যক্তি নাকি তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ড করেছিলেন। পরে সুইটির সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়ে তিনি সেই ভিডিও ছড়িয়ে দেন। এরপর সৌদি আরব সরকার তিনজনকেই গ্রেফতার করে বলে দাবি করা হয়েছে। পোস্টগুলিতে আরও বলা হয়েছে, মসজিদুল হারামের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ওই ভারতীয় নাগরিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
I had no intention of discussing this filthy and shameful matter, but I am compelled to post in protest against the spread of false and fabricated stories.
Two individuals from Bangladesh, Nazrul Islam and Sathi Akhtar. Both worked for the Bin Laden Company and were cleaners at the Masjid al-Haram in Mecca Mukarramah. The girl resided in Villa Batha Quraish, while the boy lived in Villa Hayy al-Iskan.
During their duty, a romantic relationship developed between the two, and they committed adultery in a deserted room located on the stairs between gates 85 and 87 of the Masjid al-Haram.
Nazrul Islam had instructed one of his Indian friends to stand guard below. That friend recorded a video of the incident. Later, when he himself expressed a desire to commit adultery with the girl but was unable to do so, or when neither consented, he made the video public.
After that, the incident came into the public eye. Saudi authorities succeeded in arresting all three individuals. The Indian youth was sentenced to 20 years in prison and remains in jail. The other two were also kept in prison.
Nazrul Islam had arrived in Saudi Arabia from Bangladesh between November 10 and 13, 2022. He committed this wrongful act in May 2023, after which Saudi authorities arrested him. He remained in prison from May 2023 to October 2026. The judicial proceedings of this case lasted approximately three and a half to four years.
During this time, it is the responsibility of the Saudi government to inform the sponsor and the company. It is not their responsibility to notify people from other countries about it.
Many people are claiming that the two had gone for Umrah and had merely kissed there. All these stories are completely false and fabricated.
It is true that both were unmarried. But the question here is: even though they were unmarried, why were they sentenced to death? Do you know why? Because this is the Masjid al-Haram. The matter here is not limited to just the punishment for adultery; rather, the individual also violated the sanctity and honor of the Masjid al-Haram.
For this very reason, to set an exemplary punishment, the senior judges of the Supreme Court deemed the death penalty appropriate as a deterrent measure and pronounced the same sentence. This punishment is in accordance with the Quran and Sunnah.
The most astonishing thing is that even today, we continue to shamelessly spread lies about this matter. Atheist individuals from both the right and left wings in Bangladesh are saying all this, and even some of those who advocate for the implementation of Islamic law in Bangladesh are opposing this decision.
May Almighty Allah guide us, Ameen.
— $ULTAN☠️𝕏 (@Sarki_sultan) October 20, 2026
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই পোস্টগুলিতে আরও দাবি করা হয়েছে, ওমরাহ পালনের সময় দু’জনের শুধু চুম্বন করার যে কথা ছড়িয়েছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া’। সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাকি তাঁদের অপরাধের জন্য মৃত্যুদণ্ডকে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ হিসেবে উপযুক্ত বলে মনে করেছিল। তবে এই সমস্ত দাবির কোনওটিই এখনও নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়নি। ভারতীয় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাঁর ২০ বছরের কারাদণ্ড কিংবা কথিত ঘটনার বিস্তারিত বিবরণ, কোনও কিছুরই সমর্থনে কোনও সরকারি নথি নেই। ঘটনাটির স্বাধীনভাবে যাচাই করা বিবরণও পাওয়া যায়নি। প্রথমে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন ফেসবুক ও ‘এক্স ’হ্যান্ডলে এই দাবি ছড়িয়ে পড়ে। যাঁরা পোস্টটি শেয়ার করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ফারহান কিয়ানি নামে এক ব্যক্তি। তাঁকে রিয়াধে (Riyadh) পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের যুব শাখার সভাপতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে নাইজেরিয়া ও আফগানিস্তান-সহ অন্যান্য দেশের অ্যাকাউন্টেও একই বিবরণ হুবহু ছড়িয়ে পড়ে। এমনকী, একটি সংবাদমাধ্যমেও এই কাহিনি প্রকাশিত হয়েছে। তুলনামূলকভাবে অপরিচিত সংবাদপোর্টাল ‘হজ রিপোর্টার্স’ ‘দ্য ইনসাইড স্টোরি: হোয়াই টু বাংলাদেশি ওয়্যার গিভেন ডেথ সেন্টেন্সেস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও ওই ভারতীয় ব্যক্তির ভূমিকা-সহ বিভিন্ন অভিযোগের পুনরাবৃত্তি করা হয়েছে। কিন্তু দাবিগুলির সত্যতা যাচাই করার মতো কোনও স্বাধীন প্রমাণ দেওয়া হয়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।