Sheikh Hasina Controversy: কোটা বিরোধী আন্দোলন থেকে গণহত্যা। নিজের জীবন বিপদের মুখে পড়তেই এক কাপড়ে দেশ ছেড়েছিলেন তিনি। আশ্রয় নিয়েছিলেন ভারতে। এবার সেই শেখ হাসিনাই ফিরতে চাইছেন বাংলাদেশে। কবে ফিরবেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বদলের বাংলাদেশে ইউনূসের হাত থেকে ক্ষমতা হস্তান্তর থেকে সরকার বদল। গত দুই বছরে বদলেছে অনেক কিছুই। পদ্মা-মেঘনা দিয়ে গড়িয়েছে অনেক জল। সেসব অতীত না হলেও এবার সেই দেশেই ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 'পলাতক' তকমা নয়। নিজেই বাংলাদেশের তারেক সরকারের কাছে আত্মসমর্পণ করবেন বলে সংবাদ সংস্থা ‘রয়টার্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।
26
কী বলেছেন হাসিনা?
তার বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন যে, ‘’আর কোনও লুকোচুরি নয়। আওয়ামী লিগের সমস্ত বড় নেতাদের নিয়ে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে যেতে চান।'' এমনকি এই বিষয়ে বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে কোনও রকম কথাবার্তা না হলেও স্বেচ্ছায় তিনি বাংলাদেশ ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শেখ হাসিনা।
36
কী কারণে দেশ ছেড়েছিলেন হাসিনা?
২০২৪ সালের ৮ অগাস্ট জনগণ ও ছাত্র আন্দোলনের চাপে পড়ে নিজের ব্যক্তিগত বিমানে করে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ভারত সরকার রাজনৈতিক আশ্রয় দিলেও হাসিনাকে দেশে ফেরাতে বহুবার চিঠি লিখেছে সেদেশের বিদেশ মন্ত্রক। তারপরও দেশে ফেরানো যায়নি হাসিনাকে। তার উপর রয়েছে ফাঁসির খাড়া এবং গ্রেফতারি পরোয়ানা। এসবের তোয়াক্কা না করে এবার স্বেচ্ছায় দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা।
এই প্রথম নয়। এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি যে, গ্রেফতারির ভয় পান না সেকথাও সংবাদ সংস্থা রয়টার্সের কাছে সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে তিনি আরও বলেন যে, ‘’যে কোনও সরকারের দোষ-গুণ, ভুল থাকে। কোনও সরকার দীর্ঘদিন শাসকের আসনে থাকলে কোনও কোনও কাজে ভুল হওয়াই স্বাভাবিক। কোনও সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। তবে ভালো-মন্দের বিচার করা, সরকারের সঠিক-ভুল বিচার করার দায়িত্ব জনগণের। এই সিদ্ধান্তও আমি জনগণের উপরই ছাড়লাম।”
56
দেশে ফিরলেই ফাঁসির সাজা হাসিনার?
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আরও বলেন যে, “আমি ফিরলেই ওরা হয়তো আমায় গ্রেফতার করবে। হয়তো মেরেও ফেলতে পারে। তাও আমায় যেতেই হবে। আমার দলের নেতা ও কর্মীরা প্রবল অত্যাচারের সম্মুখীন হচ্ছে। যদি মৃত্য়ু আসে, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার মা-বাবা শায়িত আছে, যেখানে তাদের রক্ত ঝরেছিল।''
66
হাসিনা ফিরলে উন্নতি হবে ভারত বাংলাদেশ সম্পর্কে?
বদলের বাংলাদেশে ক্ষমতা থেকে হাসিনা সরতেই ভারত- বাংলাদেশ এই দুই দেশের সম্পর্কের সমীকরণেও বদল এসেছে। বদলে গেছে আন্তর্জাতিক বন্ধুত্বের সম্পর্কের। ইউনূসের আমলে বাংলাদেশের ভারত বিরোধীতা চরমে উঠলেও বিএনপি ক্ষমতা আসতে অবশ্য সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখন দেখার হাসিনা দেশে ফিরলে কোন পথে এগোয় এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের রসায়ণ। উত্তরটা অবশ্য সময় বলবে।