Sheikh Hasina: ১৬ ডিসেম্বর সত্যিই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা! কোন পথে মুজিব কন্যার রাজনৈতিক ভবিষ্যত

Published : Nov 29, 2026, 10:44 AM IST

Sheikh Hasina: আগামী ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন শেখ হাসিনা! দেশে ফিরলেই কি কার্যকর হবে মৃত্যুদণ্ড ? মুজিব কন্যার প্রত্যাবর্তনে ভয়ে বিএনপি- জামাত ! হাসিনার দেশে ফেরা নিয়ে বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারি…

PREV
16
শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সংশয়

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবসেই কি দেশে ফিরবেন শেখ হাসিনা! তাঁর প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। একদিকে মৃত্যুদণ্ড কার্যকরের হুঁশিয়ারি, অন্যদিকে হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগের আন্দোলন। এই পরিস্থিতিতে কতটা সহজ হবে মুজিব কন্যার দেশে ফেরা? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে এখন সেটাই চর্চার বিষয় গোটা বিশ্বের রাজনৈতিক মহলের কাছে।

26
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কী বলছে তারেক রহমান সরকার

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনা। তবে মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে তারেক রহমানের বাংলাদেশ সরকার আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্য, আইন মেনে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তাঁর দেশে ফেরা সম্ভব। সেই সঙ্গে হাসিনাকে হাতকড়া পরেই দেশে ফিরতে হবে বলেও জানিয়ে দিয়েছে সে দেশের সরকার।

36
হাসিনার দেশে ফেরা নিয়ে

পাল্টা মসৃন ভাবে হাসিনার দেশে ফেরা এবং তার মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়ার পাল্টা শর্তও ভারত দিয়েছে বলে শোনা যাচ্ছে । হাসিনাকে পাসপোর্ট ও ভিসা দিতে অস্বীকার করেছে তারেক সরকার। কাজেই আদেও কি আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন ? সেই নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। দেশে ফেরার কথা হাসিনা জানাতেই বাংলাদেশে ক্রমশ শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ।

46
বাংলাদেশজুড়ে ফের আন্দোলনের আগুন

নেত্রীকে নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা।তাতেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে পড়শি দেশ । এই আবহেই বেনাপোলের প্রচুর জায়গা দখল করে নিয়ে তারা। কাজেই বড় কোন ঘটনা না ঘটলে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ।

56
হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড দেবে তারেক সরকার?

অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা কিংবা তাকে গ্রেফতার করা এত সহজ হবে না বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার আশীষ কুমার দত্ত।

66
মুজিব কন্যা কি সত্যিই ফিরবেন বাংলাদেশে?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে ভারতে থাকছেন হাসিনা। কাজেই ভারত হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেয় সেই নিয়েও বাড়ছে কৌতূহল। এদিকে ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসছে প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক চাপানউতোর ততই বাড়ছে। ঘোষণা অনুযায়ী মুজিব কন্যা কি সত্যিই ফিরবেন জন্মভূমিতে ? ফিরলেও বাংলাদেশের ভবিষ্যতি বা কি হবে সেই উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব।

Read more Photos on
click me!

Recommended Stories