Hasina Assets: কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত? হাসিনার সম্পত্তি দখলে নিতে উদ্যোগ বাংলাদেশের

Published : Sep 08, 2026, 07:34 PM IST

Sheikh Hasina Net Assets: শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশে নতুন করে চর্চা। নির্বাচনী হলফনামায় তাঁর নিজের নামে কত টাকার সম্পত্তি ছিল, রইল বিস্তারিত তথ্য।

PREV
110
শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে উদ্যোগ বাংলাদেশ

এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ছেড়ে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মৃত্যুদণ্ডের ফাঁড়া ঝুলছে তাঁর ঘাড়ে। কিন্তু এরই মধ্যে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সরকার।

210
চর্চায় হাসিনার সম্পত্তি

এই অবস্থায় ফের চর্চায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল পরিমাণ সম্পত্তি। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে শেখ হাসিনা বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

310
৪ কোটি ৩৬ লক্ষ টাকার সম্পত্তি!

তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ৪ কোটি ৩৬ লক্ষ টাকার সম্পত্তি দেখিয়েছিলেন। সেই হিসেবেই সামনে এসেছিল নগদ, ব্যাংকে জমা টাকা, গাড়ি, সোনা, কৃষিজমি এবং বাড়ির সম্পত্তির তথ্য।

410
এক বছরে আয় ১ কোটি ৭ লক্ষ টাকা

হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২ সালে শেখ হাসিনার আয় ছিল প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা। এর বড় অংশ এসেছিল কৃষি খাত থেকে। ২০১৮ সালের তুলনায় কৃষি থেকে তাঁর আয় প্রায় চার গুণ বেড়েছিল। সিকিউরিটিজ থেকেও আয় প্রায় দ্বিগুণ হয়েছিল বলে নথিতে উল্লেখ করা হয়।

510
ব্যাঙ্কে প্রায় ২ কোটি ৩৯ লক্ষ, বিনিয়োগ ৭৫ লক্ষ

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে শেখ হাসিনার জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লক্ষ বাংলাদেশি টাকা। পাশাপাশি ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্রে প্রায় ৭৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন বলে হলফনামার তথ্য তুলে ধরা হয়েছে। আয়কর রিটার্নে তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ১ কোটি ৯১ লক্ষ টাকা।

610
তিন গাড়ি, সোনা ও আসবাবেও বড় অঙ্ক

হলফনামায় শেখ হাসিনার নামে তিনটি গাড়ির উল্লেখ ছিল। একটি উপহার পাওয়া, বাকি দু’টির সম্মিলিত মূল্য প্রায় ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা। তাঁর সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য দেখানো হয়েছিল ১৩ লক্ষ ২৫ হাজার টাকা, আর আসবাবের মূল্য ৭ লক্ষ ৪০ হাজার টাকা।

710
১৫.৩ বিঘা কৃষিজমি, ছড়িয়ে একাধিক জেলায়

শেখ হাসিনার নামে থাকা কৃষিজমির পরিমাণ ছিল ১৫.৩ বিঘা। কেনা জমির মূল্য দেখানো হয়েছিল প্রায় ৬ লক্ষ ৭৮ হাজার টাকা, আর বাকি জমি পৈতৃক সূত্রে পাওয়া। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে ছিল তাঁর নামে থাকা জমি।

810
টুঙ্গিপাড়ায় তিনতলা ভবন, গাজীপুরে বাগানবাড়ি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনতলা ভবন-সহ ৬.১০ শতক জমির মূল্য ৫ লক্ষ টাকা দেখানো হয়েছিল। পাশাপাশি গাজীপুরের মৌচাকের তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে শেখ হাসিনা ও তাঁর পরিবারের একটি বাগানবাড়ির কথাও নথিতে রয়েছে।

910
বাগানবাড়ির জমি ৯ বিঘা!

গাজীপুরের ওই বাগানবাড়ির জমির পরিমাণ নথিতে ২৯৭ শতক, অর্থাৎ প্রায় ৯ বিঘা দেখানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৭০ সালের দিকে স্থানীয় এক ব্যক্তি জমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে লিখে দিয়েছিলেন। পরে উত্তরাধিকারসূত্রে শেখ হাসিনা ও শেখ রেহানা মালিক হন এবং পরিবারের পরবর্তী প্রজন্মের কাছেও জমির অংশ যায়।

1010
সম্পত্তি নিয়ে বিতর্কের মাঝেই দেশে ফেরার বার্তা

বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো এবং তাঁর সম্পত্তি নিয়ে নানা দাবি-প্রক্রিয়া ঘিরে বিতর্ক চলছে। এই পরিস্থিতির মধ্যেই এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি নিজের দেশে ফিরতে চান এবং ডিসেম্বরের মধ্যেই ফেরার ইচ্ছা রয়েছে। তাঁর এই বার্তার পর তাঁর সম্পত্তির পুরনো হলফনামার হিসেবও নতুন করে আলোচনায় এসেছে।

Read more Photos on
click me!

Recommended Stories